| বিশ্লেষণ

তারেক রহমানের বক্তব্যের 'আই হ্যাভ আ প্ল্যান' অংশটুকু নিয়ে এবিপি আনন্দের বিভ্রান্তিকর শিরোনাম

১১ অক্টোবর ২০২৬

তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা বলা হয়নি, কিন্তু তাঁর বক্তব্যের 'I have a plan..' অংশটুকু নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের মিডিয়া এবিপি আনন্দ।

আজ ২৫ ডিসেম্বর, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা জানান তিনি। পরিকল্পনাটি বিস্তারিতভাবে প্রকাশ না করলেও এটি বাস্তবায়নে দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। নিজের ভাবনার কথা বলার আগে তারেক রহমান ৬২ বছর আগের আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের মহান নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ (I have a dream) ভাষণটির কথা স্মরণ করেন। সেই ভাষণের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।”

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং - নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা। মার্টিন লুথার কিং। তাঁর একটি বিখ্যাত ডায়ালগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।’

তার ভাষণ সম্পর্কে সংবাদ প্রকাশ করতে গিয়ে ভারতের এবিপি আনন্দ (ABP Ananda) “ 'I have a plan..', বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?” - শিরোনামে সংবাদ প্রকাশ করেন। অথচ তারেক রহমান তাঁর সম্পূর্ণ ভাষণে ভারত সম্পর্কে কোনো কথা বলেননি। সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে “ভারত নিয়ে পরিকল্পনা” জুড়ে দিয়েছে এবিপি আনন্দ। মিডিয়াটি পুরো প্রতিবেদনে এই প্রসঙ্গ আনার কোনো ব্যাখ্যাও দেয়নি।

Topics:

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৮ অক্টোবর ২০২৬

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
২৮ সেপ্টেম্বর ২০২৬

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া

মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
২৭ সেপ্টেম্বর ২০২৬

নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
২৪ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

তারেক রহমানের বক্তব্যের 'আই হ্যাভ আ প্ল্যান' অংশটুকু নিয়ে এবিপি আনন্দের বিভ্রান্তিকর শিরোনাম

বিশ্লেষণ

তারেক রহমানের বক্তব্যের 'আই হ্যাভ আ প্ল্যান' অংশটুকু নিয়ে এবিপি আনন্দের বিভ্রান্তিকর শিরোনাম

১১ অক্টোবর ২০২৬

<p><span style="font-size: 24px;">তারেক রহমানের বক্তব্যের 'আই হ্যাভ আ প্ল্যান' অংশটুকু নিয়ে এবিপি আনন্দের বিভ্রান্তিকর শিরোনাম</span> <br /></p>