| বিশ্লেষণ

ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।

২২ আগস্ট ২০২৫

কালবেলা, সমকাল, মানবজমিন, ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, আলোকিত বাংলাদেশ, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, ফিনানসিয়াল এক্সপ্রেস, এখন টিভি, সময় নিউজ, জাগো নিউজ, বার্তা ২৪, বিডি নিউজ ২৪ ইত্যাদির অনলাইন ভার্সনে খবরের শিরোনামে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়, যা পাঠকে বিভ্রান্ত করতে পারে। মূলত আগস্টের ৩০ তারিখ থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলোনির বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ পাঁচটি দেশ সফরের কথা ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ইতালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আপাতত এশিয়া সফরে যেতে পারছেন না মেলোনি।

তবে গণমাধ্যমগুলো তাদের মূল প্রতিবেদনে পাঁচ দেশে সফর স্থগিতের বিষয়টি উল্লেখ করেছে। এক্ষেত্রে দৈনিক কালবেলা তার “ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল” শিরোনামের প্রতিবেদনে কোথাও ভিন্ন দেশে মেলোনির সফর স্থগিতের ব্যাপারে কিছু লেখেনি — যা মূল পরিস্থিতির আংশিক চিত্র তুলে ধরে।

অন্যদিকে দ্যা ডেইলি স্টার, যুগান্তর, জনকণ্ঠ ও ডয়েচে ভেলে তাদের শিরোনামেই এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিতের বিষয়টি স্পষ্ট করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'মেলোনির সফর বাতিল করা হচ্ছে না। এটা শুধু স্থগিত হচ্ছে। অদূর ভবিষ্যতে তিনি বাংলাদেশ সফর করবেন।'

Topics:

দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার
বিভ্রান্তিকর
৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার

বিদ্যুৎ বিল বিতর্ক ও তদন্তের আগে-পরে গণমাধ্যমের ফ্রেমিংয়ের পরিবর্তন
৬ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ বিল বিতর্ক ও তদন্তের আগে-পরে গণমাধ্যমের ফ্রেমিংয়ের পরিবর্তন

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান  কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
২৮ আগস্ট ২০২৬

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন

মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল
২৭ আগস্ট ২০২৬

মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল

পলাতক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মচ্ছব
১৮ আগস্ট ২০২৬

পলাতক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মচ্ছব

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।

বিশ্লেষণ