| বিশ্লেষণ

যৌথ মহড়া নিয়ে চন্দন নন্দীর অপপ্রচার

২৩ জুন ২০২৫

যৌথ মহড়া নিয়ে চন্দন নন্দীর অপপ্রচার

বাংলাদেশের সেনাবাহিনী, করিডর ইত্যাদি নিয়ে নিয়মিত গুজব ছড়ানো চন্দন নন্দী নামক সাংবাদিক ভারতের ‘নর্থ ইস্ট নিউজ’-এ একটি ‘রিপোর্ট’ প্রকাশ করেছেন। এতে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ মহড়া ‘প্যাসিফিক অ্যাঞ্জেল-২৫’ ও ‘টাইগার লাইটনিং-২০২৫’–কে ঘিরে এমনভাবে তথ্য সাজিয়েছেন, যেন বাংলাদেশে কোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা চলছে এবং তা ঘিরে নিরাপত্তা মহলে “আতঙ্ক ও বিস্ময়” ছড়িয়েছে।

অথচ বাস্তবতা হলো—এই মহড়াগুলো নতুন নয়, বাংলাদেশে এর আগেও বহুবার হয়েছে। যেমন, ২০২৪ এর ২১ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টাইগার লাইটনিং-২০২৪’ অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯ সালে লালমনিরহাটে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল-২০১৯’ অনুষ্ঠিত হয়। ফলে চন্দন নন্দী যেমন মহড়াগুলোকে আতঙ্ক ও বিস্ময়ের হিসেবে দেখাতে চাচ্ছেন এবং তার সাথে কথিত 'মানবিক করিডর' প্রসঙ্গ জুড়ে দিচ্ছেন, তার কোনো বাস্তবতা নেই।

আরো উল্লেখ্য হলো, এ ধরণের মহড়া ভারতেও নিয়মিত হয়ে থাকে। ২০২৫ সালের এপ্রিল মাসে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অন্ধ্র প্রদেশে ‘টাইগার ট্রায়াম্ফ’ মহড়া আয়োজন করেছিল। কিন্ত ভারতীয় মিডিয়া নিজ দেশে এসব মহড়াকে স্বাভাবিকভাবেই নেয়। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে অনুষ্ঠিত মহড়াগুলো নিয়েও ভারতীয় গণমাধ্যম কখনও কোনো সন্দেহ বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেনি। কিন্তু ৫ আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপতথ্যের ব্যাপক ক্যাম্পেইনের অংশ হিসেবে চন্দন নন্দী ক্রমাগত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Topics:

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র
১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র

দাগনভূঞায় সমীর দাসের লাশ উদ্ধার: পরিবার বলছে সাম্প্রদায়িক সম্পর্ক নেই,
ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
বিভ্রান্তিকর
১৩ জানুয়ারী ২০২৬

দাগনভূঞায় সমীর দাসের লাশ উদ্ধার: পরিবার বলছে সাম্প্রদায়িক সম্পর্ক নেই, ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার

সুনামগঞ্জে জয় মহাপাত্রের মৃত্যু: আর্থিক লেনদেনের কারণকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
বিভ্রান্তিকর
১১ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জয় মহাপাত্রের মৃত্যু: আর্থিক লেনদেনের কারণকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার

অপরাধমূলক ঘটনাকে ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
৭ জানুয়ারী ২০২৬

“গুম হওয়া রাজনীতিকদের ৭৫%”-কে “জীবিত ফেরাদের ৭৫%” হিসেবে খবর প্রকাশ করেছে ডেইলি স্টার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

যৌথ মহড়া নিয়ে চন্দন নন্দীর অপপ্রচার

বিশ্লেষণ