| বিশ্লেষণ
কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও-ক্লিপ ব্যবহার করে ছড়ানো হচ্ছে অপতথ্য
২৫ জানুয়ারী ২০২৬
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ডিজিটাল ভূ-দৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। একদিকে যেমন ভুয়া তথ্য, গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর এক উর্বর ক্ষেত্র হয়ে উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম, অন্যদিকে দেশি-বিদেশি অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের দ্বারা তৈরি করা সাজানো ভিডিও, ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে (Scripted Videos/Clips) বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এই সাজানো ক্লিপগুলো প্রায়শই মারামারি, হামলা, নির্যাতন, ধর্ষণ, কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষের মতো অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়বস্তু নিয়ে তৈরি হয়। যখন এগুলোকে কোনো বাস্তব ঘটনা হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, তখন দ্রুত অনলাইন আতঙ্ক সৃষ্টি হয়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও ভুল বোঝাবুঝি জন্ম নেয়, এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিসরেও উত্তেজনা সৃষ্টি করে।
গত কয়েক মাসে এমন কমপক্ষে ১৮টি সাজানো ভিডিও পাওয়া গিয়েছে, যেখানে ভিডিওক্লিপগুলো বাংলাদেশের সত্য ঘটনা দাবি করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যদিও এর একটিও দেশের কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। এই ভিডিওগুলোর অধিকাংশ বিভিন্ন ধরনের অপরাধমূলক প্রপগান্ডা ও অপতথ্য প্রচারে ব্যবহার করা হয়েছে।
ভিডিও ০১: ড. মুহাম্মদ ইউনুসের শাসনামলে দেশে এক নারীকে গুলি করে হত্যার দৃশ্যসামাজিক যোগাযোগমাধ্যমে গত ২৬ নভেম্বর একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, ভিডিওটি ড. মুহাম্মদ ইউনুসের শাসনামলে দেশে এক নারীকে গুলি করে হত্যার দৃশ্য।
কিন্তু এটি বাংলাদেশের কোনো ঘটনার দৃশ্য নয়। এটি একটি সাজানো ভিডিওর দৃশ্য।
প্রীতিদেব বিষ্ণোই নামে একজন ভারতের কনটেন্ট ক্রিয়েটর গত ১৩ নভেম্বর তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রকাশ করেছিলেন। সেখান থেকেই ভিডিওটি সংগ্রহ করে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়।
ইনস্টাগ্রামে একই শব্দ ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ২১ হাজারের বেশি রিল তৈরি করেছে।
ভিডিও ০২: অপরাধীদের পুলিশ প্রশ্রয় দেওয়ার দৃশ্য দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, খুনিরা খুন করে লাশ জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর পুলিশ সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছে।
তবে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়, বরং ‘ক্রাইম পেট্রল বিডি’ নামে একটি ড্রামা সিরিজের দৃশ্য ধারণের ফুটেজ।
Arman Raj নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ অক্টোবর প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, এটি ক্রাইম পেট্রোল নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি নাটিকার দৃশ্য।
ভিডিও ০৩: বাংলাদেশে ইসকন সদস্যের ধর্ষণের দৃশ্য
ইসকনের সদস্যরা বাংলাদেশে এক তরুণীকে ধর্ষণ করছে দাবি করে গত ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়।
কিন্তু এই ভিডিওটি ভারতের কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো ভিডিওর দৃশ্য। ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ajayshing0021 নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ আগস্টে একই ভিডিও পাওয়া যায়।
ভিডিওটি থেকে জানা যায় এটি ভারত থেকে ধারণ করা হয়েছিল। পাশাপাশি গত ১ সেপ্টেম্বরে একই অ্যাকাউন্ট থেকে আরেকটি পোস্ট করে জানায় যে ভিডিওটি সাজানো।
ভিডিও ০৪: কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবি
কুমিল্লা ইলিয়াসগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক রুনাকে ধর্ষণের পরে হত্যা করে নালায় ফেলে রেখেছে- এমন দাবি করে একটি ভিডিও গত ৬ সেপ্টেম্বর ইন্টারনেটে ছড়ান হয়।
কিন্তু ছড়ানো ভিডিওটির দাবি ও তথ্যসমূহ সত্য নয়। মূলত, পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে বিদেশের একটি শিক্ষামূলক সাজানো ভিডিও ব্যবহার করে এটা ছড়ানো হয়।
ভিডিও ০৫: এনসিপির আহ্বায়ক পরকীয়া করতে গিয়ে আটক হওয়ার দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১৩ সেপ্টেম্বর একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক আহ্বায়ক পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে এবং এই কারণে জনগণ তাকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে।
কিন্তু, এটি একটি নাটিকার দৃশ্য। Asia Bangla Media নামক একটি বিনোদনমূলক পেজে গত ১০ সেপ্টেম্বর আসল ভিডিওটি প্রকাশিত হয়। কমেন্টে পেজের কর্তৃপক্ষ লিখে জানান, ‘এইটা একটা শুটিং ভিডিও।’
ভিডিও ০৬: ইসকন সদস্যের দ্বারা মুসলিম নারী নির্যাতনের দৃশ্য দাবি
ইসকনের এক সদস্য মুসলিম নারীকে নির্যাতন করছে দাবি করে গত ১১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়।
এই ভিডিওটি ভারতের জাতুস্করণ নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য।
ভিডিও ০৭: ধর্ষণের পর তরুণীকে হত্যার দাবি
দেশে তরুণীকে ধর্ষণের পর হত্যা করে পানিতে ফেলে রাখার দৃশ্য- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১ জুলাই একটি ভিডিও ছড়ান হয়েছে। এই ভিডিওটি Kallo Tejyain নামে ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে গত ১০ জুন প্রকাশিত স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য।
ভিডিও ০৮: ধর্ষণের শিকার মেয়ের জন্য বাবার আর্তনাদের দৃশ্য দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৩০ জুন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, ধর্ষণের পর হত্যার শিকার এক তরুণীর বাবা বিচার চেয়ে আর্তনাদ করছে।
কিন্তু ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং এটি ‘Short Film BD’ ফেসবুক পেজে গত ২০ জুন প্রকাশিত সাজানো নাটিকার অংশ।
ভিডিও ০৯: মোটরসাইকেলে করে মোবাইল ছিনতাইয়ের দৃশ্য দাবি
মোটরসাইকেলে করে চলন্ত অটোরিক্সা থেকে মোবাইল ছিনতাইয়ের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৫ মে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়; গত ২৮ এপ্রিল Ride With WizArd নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত সাজানো ভিডিওর দৃশ্য।
ভিডিও ১০: খাগড়াছড়িতে সন্তান কোলে নারীকে গুলি করে হত্যার দৃশ্য দাবি
চট্টগ্রামের খাগড়াছড়িতে এক নারীকে পেছন দিক থেকে গুলি করে হত্যা করার দৃশ্য দাবি করে গত ২৫ মার্চ ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আসলে, এটি শান্তি বাগলারি নামে এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের অভিনয়ের ভিডিও।
ভিডিও ১১: জামাত ও শিবির কর্মীরা ধর্ষণ শেষে তরুণীকে চলন্ত ট্রেনের নিচে রেখে যাওয়ার দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১৯ মার্চ একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, জামাত-ছাত্রশিবির নেতা-কর্মীরা ধর্ষণ শেষে এক তরুণীকে চলন্ত ট্রেনের নিচে ফেলে রেখে গেছে।
তবে যাচাই করে দেখা গেছে, এটি JS HAUNTED VLOGS নামক একটি ভারতীয় বিনোদনধর্মী ইউটিউব চ্যানেলে গত ৯ মার্চ প্রকাশিত রেল লাইনের ওপর পুতুল রেখে তৈরি একটি সাজানো ভিডিও।
ভিডিও ১২: নিজ মাকে গর্তে ফেলে হত্যাচেষ্টার দৃশ্য দাবি
এক যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছেন- এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১০ মার্চ একটি ভিডিও ছড়িয়ে ছড়িয়ে পড়ে। আসলে, এটি Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেলে গত ৫ মার্চ প্রকাশিত স্ক্রিপ্টেড নাটিকার দৃশ্য।
ভিডিও ১৩: নারীকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের দৃশ্য দাবি (১৪ এপ্রিল)
গত ১৪ এপ্রিল একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, বাংলাদেশে এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতনের দৃশ্য। কিন্তু, এটাও স্ক্রিপ্টেড ভিডিওর দৃশ্য ধারণের সময়ের। bijoysarker015 নামে একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি ২০২৩ সালের ১৬ মার্চ পাওয়া যায়। ভিডিওটিতে ক্যামেরার সেট-আপ ও একজনকে ‘অ্যাকশন’ বলতে শোনা যায়।
ভিডিও ১৪: তরুণী অপহরণের দৃশ্য দাবি
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে অপহরণ করার দৃশ্য দাবি করে গত ২০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে ছড়িয়ে পড়ে।
কিন্তু, এই ভিডিওটি স্ক্রিপ্টেড। এটি হাসির আড্ডা 2 নামক ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি পোস্ট করা হয়। পেজটির বায়োতে লেখা আছে যে তাদের সকল ভিডিও বিনোদনের উদ্দেশ্যে বানানো।
ভিডিও ১৫: হাতিরঝিলে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের দৃশ্য দাবি (২৭ ফেব্রুয়ারি)
সামাজিক যোগাযোগমাধ্যমে গত ২৭ ফেব্রুয়ারি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই করার দৃশ্য। কিন্তু, এটিও ছিল সাজানো ভিডিও। আসল ভিডিওটি Sakib Raj নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি পোস্ট হয়। Sakib Raj নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে জানান হয় তারা সচেতনতার জন্য ভিডিওটি বানিয়েছিল।
ভিডিও ১৬: মুসলিম ব্যক্তি হিন্দুদের জমির আইল কাটার দৃশ্য (ফেব্রুয়ারি 8)
এক মুসলিম ব্যক্তি হিন্দুদের জমির আইল কেটে ফেলছে- এমন দাবি করে গত ৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি সাজানো।
শাহিন ভাই ০১ নামক একটি ফেসবুক পেজে গত বছরের ৯ জুলাই প্রকাশিত হয়। শাহিন ভাই ০১ নামক পেজটি থেকে নিয়মিত বিনোদনধর্মী ভিডিও প্রকাশিত হয়।
ভিডিও ১৭: বাংলদেশের বিয়ের নামে তরুণীদের মাওলানাদের কাছে বিক্রির দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমে গত ২৭ ফেব্রুয়ারি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, বিয়ের নামে মেয়েদেরকে তরুণীকে মাওলানাদের কাছে বিক্রি করা হচ্ছে। তবে যাচাইয়ে দেখা যায়, এটি একটি সাজানো ভিডিওর ক্লিপ।
Wedding Studio নামে একটি ফেসবুক পেজ থেকে গত ২৯ জুলাই এই ভিডিওটি প্রকাশিত হয়। এই পেজটির ইন্ট্রোতে উল্লেখ করা আছে এসব বিয়ের ঘটনাগুলো আসল নয়।
ভিডিও ১৮: বিয়ের দুই ঘন্টা আগে কনের সাজে এক তরুণী তাঁর সাবেক প্রেমিকের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরার দাবি
বিয়ের দুই ঘন্টা আগে কনের সাজে এক তরুণী তাঁর সাবেক প্রেমিকের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছেন- এমন তথ্যে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিবেদন প্রকাশ করেছে। এমন তথ্যে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা, দৈনিক কালবেলা (ফেসবুক), দৈনিক কালবেলা (ইউটিউব) এবং দৈনিক যুগান্তর। যুগান্তর প্রতিবেদন প্রকাশ করলেও তারা প্রতিবেদনে এটি উল্লেখ করেছে যে ঘটনাটির সত্যতা তারা যাচাই করতে পারেনি।
তবে যাচাই করে দেখা যায়, এটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের সাজানো নাটিকার দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে, ‘Aarav mavi’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। এই অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আরাভ মাভি নামক ব্যক্তি বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে এতে প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আরাভ মাভি ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করে জানান ‘এই ভিডিওটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত একটি গল্প। সচেতনতা সৃষ্টি এবং মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছিল।
এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে প্রায় একই ধরনের একাধিক (১, ২, ৩) ভিডিও পাওয়া যায়।
Topics:
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙা নিয়ে অপপ্রচার
গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যের খণ্ডাংশ নিয়ে বিভ্রান্তিকর শিরোনামে কালের কণ্ঠের সংবাদ প্রকাশ
গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কালের কণ্ঠের বিভ্রান্তিকর শিরোনাম
সংশয় নয়, বরং দ্য পোস্ট নির্বাচিত সরকার প্রতিষ্ঠা বিষয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়িয়েছে
বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
অপরাধমূলক ঘটনাকে ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
সুনামগঞ্জে জয় মহাপাত্রের মৃত্যু: আর্থিক লেনদেনের কারণকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
হত্যা মামলার পরিসংখ্যানকে হত্যাকাণ্ড হিসেবে বিভ্রান্তিকর উপস্থাপন
জান্নাতারা রুমীর মৃত্যু: ক্রমাগত সাইবার বুলিং ও হত্যা হুমকি পাচ্ছিলেন আওয়ামীপন্থী অ্যাকাউন্ট থেকে
বিশ্লেষণ