| বিশ্লেষণ
লীগের প্রসঙ্গে দেয়া বক্তব্যকে জামায়াতের বক্তব্য বলে ভুল প্রচার
১৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন শেষে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য প্রদানকালে এক পর্যায়ে আওয়ামী লীগের ব্যাপারে বলেন, “তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে। ৯৬ সালের ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে: 'অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাফ চাই। একটি বারের জন্য আমাদেরকে ক্ষমতায় নিন। আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভাল কিছু করতে চাই।’ হাতে তসবি ছিল। মাথায় ঘোমটা ছিল। (মানুষ) সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে। কিন্তা না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।”
১৯৯৬ সালের আওয়ামী লীগের বক্তব্য হিসেবে উল্লেখিত “ একটি বারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভাল কিছু করতে চাই।” অংশটুকুকে জামায়াত আমিরের নিজের বক্তব্য হিসেবে উপস্থাপন করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
একইভাবে “বিনা শর্তে মাফ চাই, আমরা ভালো হয়ে গেছি” শিরোনামে এটিকে জামায়াতের আমীরের উদ্ধৃতি হিসেবে অনলাইন সংস্করণে সংবাদ ও ফটোকার্ড প্রকাশ করে ডিবিসি নিউজ। এদিকে “আমরা ভালো হয়ে গেছি: জামায়াত আমির” শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বিডিনিউজ ২৪ কম। দেশ টিভি ফেসবুকে একটি ভিডিওর থাম্বনেইলে “একবারের জন্য আমাদের ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গিয়েছি” অংশটুকুকে জামায়াতের আমিরের বক্তব্য হিসেবে উপস্থাপন করে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পরে গণমাধ্যমগুলো তাদের পোস্ট ও সংবাদ মুছে ফেলেছে।
Topics:
হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া
হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অপরাধ আড়াল করে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারতীয় মিডিয়ার বন্দনা
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন

আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নারী ও শিশুদের যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে উপেক্ষিত হচ্ছে আইনি নির্দেশ
অন্তর্বর্তী সরকারকে “অবৈধ” বলে আখ্যা: আওয়ামীলীগের পেইজের লেখা যখন কালের কণ্ঠের প্রতিবেদনে
চন্দন নন্দীর পুরনো ষড়যন্ত্র তত্ত্বের পুনরাবৃত্তি: পরেশ বড়ুয়াকে ঘিরে তথ্যপ্রমাণহীন ‘সংবাদ’ আনন্দবাজার ও এই সময় অনলাইনে
ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।
বিশ্লেষণ