| বিশ্লেষণ
বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র
১৫ জানুয়ারী ২০২৬
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল বুধবার (১৪ জানুয়ারি) এক্সে পোস্ট করে একই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের পোস্টে বলা হয়েছে, ‘যেসব দেশের অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে ওয়েলফেয়ার (সরকারি সাহায্য/সুবিধা) গ্রহণ করে, পররাষ্ট্র দপ্তর এমন ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। যতক্ষণ না যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারে যে, নতুন অভিবাসীরা আমেরিকানদের সম্পদের ওপর নির্ভর করবে না, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ চলতে থাকবে।’
কিন্তু এই ঘটনায় দেশের কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদ প্রতিবেদন লিখেছে, ‘বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।’
এমন কিছু গণমাধ্যম হচ্ছে, বাংলা ট্রিবিউন, ঢাকা পোস্ট, সময় টিভি, একাত্তর টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, আরটিভি, খবরের কাগজ।
এসব প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্ট ভিসা (অভিবাসী ভিসা) ও নন ইমিগ্র্যান্ট ভিসা (শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি) এই দুই ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
যা পাঠককে সরাসরি ভুল তথ্য দিয়েছে। যেখানে মূলত, যুক্তরাষ্ট্র ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নন ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পাশাপাশি, গণমাধ্যম সংস্থা এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) ওয়েবসাইটে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত একই ঘটনার সংবাদ প্রতিবেদনে লিখেছে, ‘২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ অ-অভিবাসী ভিসা, অথবা অস্থায়ী পর্যটন বা ব্যবসায়িক ভিসা চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’
Topics:
Bangla Fact বাংলা ফ্যাক্ট যুক্তরাষ্ট্র
নারী ও শিশুদের যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে উপেক্ষিত হচ্ছে আইনি নির্দেশ
'ক্রাইসিসের কারিগর’
হাসিনাকে ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞ বলে মন্তব্য আনিস আলমগীরের
গণমাধ্যমে সাকিব ও মাশরাফির ‘ইমেজ ক্লিন’ করার চেষ্টা
পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়ে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বয়ানের প্রভাব
সীমান্তের কাল্পনিক চিত্র আর ভুল তথ্য দিয়ে বানানো গেরুয়া-সবুজ ম্যাপ
সীমান্তের কোনোদিকেই কোনও দল একচেটিয়া আসন পায়নি
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিশ্লেষণ