| বিশ্লেষণ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙা নিয়ে অপপ্রচার
২২ জানুয়ারী ২০২৬
মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে ইচ্ছাকৃতভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে- এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় কিছু স্থিরচিত্র ও একটি ভিডিও ছড়িয়েছে।
এসব দৃশ্যে দেখা যায়, একটি হাইওয়ে রাস্তার পাশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছবিসহ একটি স্থাপনা এক্সভেটরের সাহায্যে ভাঙা হচ্ছে। স্থাপনাটিতে লেখা আছে, ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’।
‘পুনরুত্থান-৭১’ নামে একটি ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কিছু স্থিরচিত্র পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ বীরশ্রেষ্ঠ মতিউর নগর ভেংগে ফেলা হয়েছে...! কয়েকদিন পর দেখবেন মুক্তিযুদ্ধ বলতে কোনো শব্দ বাংলার মাটিতে তারা রাখবে বলে মনে হয়না, ওরা সেই ডিজাইনেই এগিয়ে যাচ্ছে।’ (বানান অপরিবর্তীত)
Supporters of Bangladesh Awami League নামে একটি ফেসবুক গ্রুপে Ershadul Haque Ranju নামে অ্যাকাউন্ট থেকে একই ভিডিও প্রকাশ করে এর ক্যাপশনে লিখেছে, ‘ইউনুস শাহীর পূর্ব পাকিস্তানপন্থী মানসিকতায় শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কোনো মূল্যায়ন থাকতে পারে না।যারা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে,তাদের অবস্থান ইতিহাস ও জাতির কাছে প্রত্যাখ্যাত। এই দেশ মুক্তিযুদ্ধের আদর্শেই দাঁড়িয়ে আছে,আর সেই আদর্শের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।’ (বানান অপরিবর্তীত)
ছড়িয়ে পড়া ভিডিওটির ৬ সেকেন্ডের সময় এক ব্যক্তির পোশাকের ওপর ‘জেলা প্রশাসন নরসিংদী’ লেখা দেখতে পাওয়া যায়। এর সূত্র ধরে গুগলে সার্চ করে দেখা যায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভটি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরের ঢাকা-সিলেট হাইওয়ের পাশে অবস্থিত।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভের বিষয়ে জানতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে রায়পুরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। স্মৃতিস্তম্ভ ভাঙার কারণ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হুলে তিনি বলেন, ‘ঢাকা-সিলেট হাইওয়ের সম্প্রসারণ কাজ চলছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভটি রাস্তার কাছাকাছি থাকায় রাস্তা সম্প্রসারণের জন্য সাময়িকভাবে ভাঙা হচ্ছে। রাস্তার কাজ শেষে আবার ঠিক একই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এটিকে অক্ষত রেখে স্থানান্তর করার চেষ্টা করা হয়েছিল কিন্তু, সম্ভব হয়নি।’
এই বিষয়ে দৈনিক কালের কন্ঠের রায়পুরা উপজেলা প্রতিনিধি আবদুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঢাকা-সিলেট হাইওয়ের ছয় লেনের সম্প্রসারণ কাজ চলছে। স্মৃতিস্তম্ভটি রাস্তার পাশে থাকার কারণে এটিকে সরান হচ্ছে। পরবর্তীতে স্মৃতিস্তম্ভটি আবার স্থাপন করা হবে।’
অর্থাৎ, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে নয়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙা হয়েছে রাস্তা সম্প্রসারণ কাজের কারণে। যা পরবর্তীতে আবার বানানো হবে।
Topics:
নেত্রকোণায় জুলাই স্তম্ভে আগুন ও জাবি শিক্ষার্থীকে নির্যাতন
আরএসএস-এর ‘জয় শ্রীরাম’ বলানোর কায়দায় ‘জয় বাংলা’ বলানো:
অনলাইনে অভিনেত্রী শাওনসহ ফ্যাসিস্টদের উল্লাস
কার্যক্রম নিষিদ্ধ হলেও অতীতের মতো ছাত্রলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসী দাপট!
নারী ও শিশুদের যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে উপেক্ষিত হচ্ছে আইনি নির্দেশ
'ক্রাইসিসের কারিগর’
হাসিনাকে ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞ বলে মন্তব্য আনিস আলমগীরের
গণমাধ্যমে সাকিব ও মাশরাফির ‘ইমেজ ক্লিন’ করার চেষ্টা
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
0%
100%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’
যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%
সুনামগঞ্জে জয় মহাপাত্রের মৃত্যু: আর্থিক লেনদেনের কারণকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
জান্নাতারা রুমীর মৃত্যু: ক্রমাগত সাইবার বুলিং ও হত্যা হুমকি পাচ্ছিলেন আওয়ামীপন্থী অ্যাকাউন্ট থেকে
প্রতিষ্ঠিত গণমাধ্যম যখন বিভ্রান্তির উৎস
বিশ্লেষণ