| বিশ্লেষণ
গণভোটের রায় নিয়ে বণিকবার্তার বিভ্রান্তিকর বিশ্লেষণ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ভোটারদের রায় নিয়ে বিভ্রান্তিকর বিশ্লেষণ হাজির করেছে বণিকবার্তা। গণভোটের ফলাফলে দেখা যায়, হ্যাঁ ও না ভোটের অনুপাত যথাক্রমে ৬৮.৬০% ও ৩১.৪০%। কিন্তু বণিকবার্তার প্রতিবেদনে ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করে বলা হয়, “৬২ দশমিক ৩৬ শতাংশ এই প্রস্তাবে অসম্মতি জানিয়ে ‘না’-এর পক্ষে ভোট দিয়েছে ও ভোটদান থেকে বিরত ছিল।” “ ‘না’ ভোট ও ভোটদানে বিরত থেকেছে মোট ভোটারের ৬২.৩৬%” শিরোনামের প্রতিবেদনে পত্রিকাটি এই ভুল ব্যাখ্যা প্রদান করে।
এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে গণভোটে ভোট প্রদান করেছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন, অর্থাৎ মোট ভোটারের ৬০.২৬ শতাংশ। হ্যাঁ এর পক্ষে বৈধ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০।
বণিকবার্তার প্রতিবেদনে মোট নিবন্ধিত ভোটারের কত শতাংশ ‘হ্যাঁ’-তে ভোট দিয়েছে, তার ওপর জোর দেয়া হয়েছে। কিন্তু প্রকৃত চিত্র বোঝার জন্য দেখা উচিত, যারা ভোটে অংশ নিয়েছেন তাদের মধ্যে কত শতাংশ ‘হ্যাঁ’ এবং কত শতাংশ ‘না’ ভোট দিয়েছেন।
পত্রিকাটি লিখেছে, “এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। সে অনুযায়ী, এবারের গণভোটে সংস্কার প্রস্তাবে সম্মতি দিয়ে ভোট দিয়েছে মোট ভোটারের প্রায় ৩৭ দশমিক ৬৪ শতাংশ। আর বাকি ৬২ দশমিক ৩৬ শতাংশ এ প্রস্তাবে অসম্মতি জানিয়ে ‘না’-এর পক্ষে ভোট দিয়েছে ও ভোটদান থেকে বিরত ছিল।”
এভাবে ব্যাখ্যা দেওয়ার ফলে নির্বাচনে অংশ না নেওয়া জনগোষ্ঠীকেও ‘হ্যাঁ’-এর বিপক্ষে রয়েছে বলে ফ্রেমিং করা হয়েছে। অথচ যারা অংশ নেয়নি, তাঁরা কোন পক্ষে ছিলেন, তা জানার কোনো উপায় নেই। অর্থাৎ, বণিকবার্তার প্রতিবেদনে পরিসংখ্যান উপস্থাপনের এই পদ্ধতি বাস্তব জনমতকে বিকৃতভাবে প্রতিফলিত করেছে।
Topics:
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অপরাধ আড়াল করে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারতীয় মিডিয়ার বন্দনা
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন

আওয়ামী লীগের তুরাগ নদে 'গণহত্যা'র সম্পূর্ণ ভিত্তিহীন প্রচারণা
মেটা ভেরিফায়েড হলেও “নতুন কুঁড়ি” পেইজটি নকল, অফিসিয়াল পেইজের নাম ‘BTV Notun Kuri’
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
Indian media frames the murder of a Jubo Dal leader as post-verdict violence following Hasina’s sentencing
গাজীপুরে নিহত সাংবাদিক তুহিন কি আদৌ ‘চাঁদাবাজি’ নিয়ে কোনো লাইভ করেছিলেন?
সীমান্তের কাল্পনিক চিত্র আর ভুল তথ্য দিয়ে বানানো গেরুয়া-সবুজ ম্যাপ
সীমান্তের কোনোদিকেই কোনও দল একচেটিয়া আসন পায়নি
“গুম হওয়া রাজনীতিকদের ৭৫%”-কে “জীবিত ফেরাদের ৭৫%” হিসেবে খবর প্রকাশ করেছে ডেইলি স্টার
বিশ্লেষণ