| বিশ্লেষণ
বাংলাভিশনের বিভ্রান্তিকর শিরোনামে পাঠক মনে করছে দেশজুড়ে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব
২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়।
এই ঘটনায় গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলাভিশন গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ২ মিনিটে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের’- এমন ক্যাপশনে একটি ফটোকার্ড প্রকাশ করেছে। গণমাধ্যমটি এমন ক্যাপশন দেয়ায় পাঠকগণ বিভ্রান্ত হয়েছে। তাঁরা মনে করছে, সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এ বি এম আবদুস সাত্তার। তবে গণমাধ্যমটি তাদের ওয়েবসাইটের মূল সংবাদে এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্তের বিষয়ে সংবাদ উপস্থাপন করেছে। শুধুমাত্র ফটোকার্ডে এমন ক্যাপশন দেয়ার কারণে পাঠকমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
পাঠকের বিভ্রান্তির নমুনা বাংলাভিশনের ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে পাওয়া গেছে। একজন বিভ্রান্ত হয়ে লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার ১০দিনের মধ্যে পতন হবে।’ (বানান অপরিবর্তিত) আরও এখন লিখেছেন, ‘আর দ্বিতীয় বার কইলে পলকের মতো হেয় ও শেষ হয়ে যাবে।’ (বানান অপরিবর্তিত)
এ বি এম আবদুস সাত্তার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন- এমনটা মনে করে অনেকে সরাসরি কিছু ফেসবুক পোস্টও দিয়েছেন। এমন পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়ে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বয়ানের প্রভাব
সীমান্তের কাল্পনিক চিত্র আর ভুল তথ্য দিয়ে বানানো গেরুয়া-সবুজ ম্যাপ
সীমান্তের কোনোদিকেই কোনও দল একচেটিয়া আসন পায়নি
আওয়ামী লীগ আমলের দুর্নীতি-পাচারের কারণেই বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা
কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’
যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%
অজ্ঞাতনামা সূত্রের বরাতে তথ্য সচিবকে জুলাইবিরোধী হিসেবে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশ-এর ম্যাপ দাবিতে ভারতীয় গণমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার
সুনামগঞ্জে জয় মহাপাত্রের মৃত্যু: আর্থিক লেনদেনের কারণকে ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
10 Rumors That Fueled the Tension in Khagrachhari
চন্দন নন্দীর পুরনো ষড়যন্ত্র তত্ত্বের পুনরাবৃত্তি: পরেশ বড়ুয়াকে ঘিরে তথ্যপ্রমাণহীন ‘সংবাদ’ আনন্দবাজার ও এই সময় অনলাইনে
বিশ্লেষণ