| বিশ্লেষণ
মেটা ভেরিফায়েড হলেও “নতুন কুঁড়ি” পেইজটি নকল, অফিসিয়াল পেইজের নাম ‘BTV Notun Kuri’
২৪ জুন ২০২৬
'নতুন কুঁড়ি' নামের ফেসবুক পেজটি মেটা ভেরিফাইড হলেও, এটি বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানের অফিসিয়াল পেজ নয়। নতুন কুঁড়ির অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে, ‘BTV Notun Kuri’
সম্প্রতি শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ এর নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, 'নতুন কুঁড়ি' নামের মেটা ভেরিফাইড পেজটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ -এর পেজ নয়। নতুন কুঁড়ির অফিসিয়াল পেজের নাম ‘BTV Notun Kuri’। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও বিষয়টি বাংলাফ্যাক্টকে নিশ্চিত করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভেরিফাইড পেজটি পর্যবেক্ষণ করে বাংলাফ্যাক্ট টিম। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি ‘নতুন কুঁড়ি’ নামে ২০২৫ সালের ২১ আগস্ট খোলা হয়। একই বছরের ১৫ ডিসেম্বর পেজটি ‘Abrar Rahat’ নামে পরিবর্তন করা হয়েছিল, পরে তা আবার বর্তমান নামে ফিরে আসে।
“নতুন কুঁড়ি” নামক পেজটিতে ৩৪ হাজার ফলোয়ার রয়েছে, অন্যদিকে অফিসিয়াল পেজে ১ লাখ ৭২ হাজার ফলোয়ার রয়েছে।
ফেইক পেজটি পর্যবেক্ষণ করে খেলাধুলা, প্রবাস, কৃষিসহ বিভিন্ন অপ্রাসঙ্গিক পোস্ট দেখতে পাওয়া যায়, যেগুলো স্বাভাবিকভাবেই “নতুন কুঁড়ি” অনুষ্ঠানের সাথে সম্পর্কিত নয়। তবে এই পেজে প্রায়ই নতুন কুঁড়ি অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও পোস্ট করা হয়। নতুন কুঁড়ি অনুষ্ঠানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর কনটেন্ট ও টাইটেল হুবহু এই পেজটিতে পোস্ট করা হয়।
আলোচিত পেজটির বিষয়ে সতর্ক করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর পেজ থেক গত ১৪ জুন একটি পোস্ট দেওয়া হয়েছিল। পোস্টে উল্লেখ করা হয়, “‘‘নতুন কুঁড়ি’’ নামে https://www.facebook.com/NotunKuri.Bangladesh এই পেজটি নকল এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে কোনোভাবেই কোনো সম্পৃক্ততা নেই। নতুন কুঁড়ির অফিসিয়াল পেজ— BTV Notun Kuri https://www.facebook.com/btvnotunkuri বিভ্রান্তি এড়াতে সম্মানিত দর্শকদের এই অফিসিয়াল পেজটির সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”
অর্থাৎ, বিটিভির পক্ষ থেকে আলোচিত পেজটি নকল বলে আগেও নিশ্চিত করা হয়েছিল। এছাড়াও পোস্টটিতে নতুন কুঁড়ির অফিসিয়াল পেজও সংযুক্ত করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বিটিভির পোস্টে দেওয়া অফিসিয়াল পেজটি খোলা হয় ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর ‘Bangladesh Television - Live’ নামে। ২০২৩ সালের ২৩ অক্টোবর ‘BTV Notun Kuri’ নামে বর্তমান নামে রাখা হয়। এই পেজটি থেকে ২০২৫ সালের ২৩ অক্টোবর জানানো হয়, ‘এটি বিটিভি'র নতুন কুঁড়ির অফিসিয়াল পেজ’।
বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামার আল নাহিয়ান বাংলাফ্যাক্টকে জানান, আলোচিত ভেরিফাইড পেজটি বিটিভির নয়। বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানের পেজের নাম ইংরেজিতে ‘BTV Notun Kuri’। তিনি আরও বলেন, “এই পেজটি বিটিভির একটি পেজ। এখানে আগে লাইভ প্রচার করা হতো। নতুন কড়ি অনুষ্ঠান শুরু হলে নাম পরিবর্তন করে ‘BTV Notun Kuri’ নাম করা হয়।”
বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেন, আলোচিত “নতুন কুঁড়ি” নামক ভেরিফাইড পেজটি নতুন কুঁড়ি অনুষ্ঠানের অফিসিয়াল পেজ নয়, এটি ফেইক।
Topics:
‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিশ্লেষণ