| বিশ্লেষণ
বাংলাদেশে চীনা অস্ত্রের বড় চালান উদ্ধার দাবি করে ভারতীয় মিডিয়ায় ভুয়া খবর প্রচার
৫ সেপ্টেম্বর ২০২৬
গত ৪ জুলাই ভারতীয় গণমাধ্যম কলকাতা24x7 ‘বাংলাদেশে বাজেয়াপ্ত বিপুল চিনা বেআইনি অস্ত্র! নজরে উত্তর পূর্ব ভারতের জঙ্গি যোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে দাবি করা হয়েছে, "বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দেশের ইতিহাসে সবচেয়ে বড় বেআইনি অস্ত্রের চালান বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪,৯০০ অত্যাধুনিক অস্ত্র, ২৭,০০০ গ্রেনেড, ৮৪০ রকেট লঞ্চার, ৩০০ রকেট এবং ১১ লক্ষ ৪০ হাজার গুলি। এই বিপুল পরিমাণ অস্ত্র চিন থেকে পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর কাছে পৌঁছানোর কথা ছিল এসব অস্ত্র।"
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি গত ৯ মার্চ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ি ও দুর্গম স্থান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সম্প্রতি বাংলাদেশের কোনো স্থান থেকে বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
পরে, আলোচিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গণমাধ্যম প্রতিষ্ঠান যুগান্তরের ওয়েবসাইটে গত মার্চ ‘জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান শেষে যেসব তথ্য দিল পুলিশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গত ৯ মার্চ দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। অর্থাৎ, ছবিটি সেই সময়ের।
তাছাড়া, গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১০ মার্চ ‘জঙ্গল সলিমপুরে আর অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ নেই: ডিআইজি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ছবির সাথেও আলোচিত ছবিটির মিল রয়েছে। এই প্রতিবেদন থেকেও জানা যায়, ছবিটি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ি ও দুর্গম স্থান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার।
Topics:
ভারতীয় গণমাধ্যম
এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল
পলাতক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মচ্ছব
হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া
হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতে ভোটারের পাশে শতাধিক সন্তান যুক্ত হওয়ার ঘটনাকে বাংলাদেশের মনে করে পাঠকের বিভ্রান্তি
এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
খাগড়াছড়িতে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে যেসব গুজব
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন
বিশ্লেষণ