| বিশ্লেষণ
হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া
৩ আগস্ট ২০২৬
ক্ষমতাচ্যুতির পর আগামী ৫ আগস্ট হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন, এমন একটি প্রচারণা অনলাইনে চালানো হচ্ছে। আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া গত জানুয়ারিতেও এ ধরনের প্রচারণা চালিয়ে বলেছিল, ২৩ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে হাসিনা প্রকাশ্যে আসবেন। কিন্তু হাসিনাকে প্রকাশ্যে দেখা যায়নি। বরং সংবাদ সম্মেলনে তার একটি অডিও রেকর্ড বাজানো হয়েছিল।
ভারতের 'ফরেন করেস্পডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া' বা এফসিসি গত ২৩ জানুয়ারি আওয়ামী লীগের কিছু নেতাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে হাসিনা প্রকাশ্যে আসবেন, এমন প্রচারণা চালানো হচ্ছিল। দলটির এক্টিভিস্ট ও প্রোপাগান্ডা আউটলেট বিডি ডাইজেস্টের সম্পাদক কাজী মামুন পোস্ট দিয়ে লিখেছিলেন, “শেখ হাসিনা প্রথমবারের মত আগামী ২৩ জানুয়ারি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবেন । গৌতম লাহিড়ী (সাবেক সভাপতি, ভারতীয় প্রেসক্লাব) নিশ্চিত করেছেন।”
“দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা” শিরোনামে ২৩ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে হাসিনা প্রকাশ্যে আসবেন বলে ফটোকার্ড প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম “প্রথম কলকাতা”।
তবে ২৩ জানুয়ারিতে দেখা গেলো, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন নেতা উপস্থিত থাকলেও, শেখ হাসিনা প্রকাশ্যে আসেননি। বরং তার একটি অডিও বাজিয়ে শোনানো হয়েছে।
আগামী ৫ আগস্ট যে সংবাদ সম্মেলনের কথা বলা হচ্ছে, সেটির আয়োজকও এফসিসি। এবারও “প্রথম কলকাতা” সংবাদ করেছে “প্রায় দু'বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা”। আরেক ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট বলছে, ৫ আগস্ট হাসিনা দুই বছর পর প্রথম “major public appearance”-এ তথা জনসমক্ষে আসবেন।
তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পতনের পর শেখ হাসিনা প্রায়ই ভার্চুয়ালি বিভিন্ন মিটিংয়ে যুক্ত হয়েছেন, আওয়ামী লীগের অফিসিয়াল পেইজ ও এ-টিমের পেইজে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আগামী ৫ আগস্টে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ার ঘোষণাকেই হাসিনা প্রকাশ্যে আসবেন, এমন বয়না ছড়ানো হচ্ছে।
Topics:
এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল
পলাতক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মচ্ছব
হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অপরাধ আড়াল করে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারতীয় মিডিয়ার বন্দনা
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
'ক্রাইসিসের কারিগর’
হাসিনাকে ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞ বলে মন্তব্য আনিস আলমগীরের
খাগড়াছড়িতে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে যেসব গুজব
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন, পত্রিকায় যেভাবে এসেছে
সংশয় নয়, বরং দ্য পোস্ট নির্বাচিত সরকার প্রতিষ্ঠা বিষয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়িয়েছে
বিশ্লেষণ