| বিশ্লেষণ
ডা. জাহেদ উর রহমানের বক্তব্য
বিকৃত করে প্রচার করেছে ডিবিসি
১১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একটি বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে প্রচার করেছে ডিবিসি নিউজ। ডিবিসি নিউজের ফটোকার্ডে দাবি করা হয়, উপদেষ্টা বলেছেন—“গ্যাস সংকটের জন্য বাসা-বাড়িতে রান্না করতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। ফলে বিদ্যুতের ওপর চাপ বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে।”
তবে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান মূলত বলেছিলেন, “যখন গ্যাস কমে যায়, বাসাবাড়িতে অনেকে ইলেক্ট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছে। একইসাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুতকেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুত উৎপাদন করে নিজে চলত, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছে। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে।”
ইউটিউবে প্রেস ব্রিফিংয়ের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ৪ মিনিট থেকে পুরো বক্তব্যটি রয়েছে।
ডিবিসি নিউজ শিল্প খাতের মূল বিষয়টি বাদ দিয়ে কেবল সাধারণ মানুষের 'ইলেকট্রিক চুলা'র অংশটি দেখিয়েছে, এবং উপদেষ্টা ইলেক্ট্রিক চুলার ব্যবহারকে লোডশেডিংয়ের জন্য দায়ী করেছেন, এমন একটি বার্তা দিচ্ছে। এটি মূল বক্তব্যের খণ্ডিত ও বিকৃত প্রকাশ।
Topics:
‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নারী ও শিশুদের যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে উপেক্ষিত হচ্ছে আইনি নির্দেশ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
নেত্রকোণায় জুলাই স্তম্ভে আগুন ও জাবি শিক্ষার্থীকে নির্যাতন
আরএসএস-এর ‘জয় শ্রীরাম’ বলানোর কায়দায় ‘জয় বাংলা’ বলানো:
অনলাইনে অভিনেত্রী শাওনসহ ফ্যাসিস্টদের উল্লাস
'গ্রেটার বাংলাদেশ' গুজব: ভারতের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বাংলাফ্যাক্ট এবং বাংলাদেশের গণমাধ্যম
বিশ্লেষণ