| বিশ্লেষণ
মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল
২৭ আগস্ট ২০২৬
মিরপুর স্টেডিয়াম থেকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার সরিয়ে ফেলা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছে।
বিষয়টি নিয়ে বাংলাফ্যাক্ট বিস্তারিত জানার চেষ্টা করে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বাংলাফ্যাক্টকে বলেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, “স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ সবসময়ই চলমান। রক্ষণাবেক্ষণ বা সংস্কারের প্রয়োজনে বিভিন্ন স্ট্যান্ডের নামফলক খুলে রাখা হতে পারে, তবে আন্তর্জাতিক বা গুরুত্বপূর্ণ ঘরোয়া খেলার সময় স্ট্যান্ডের নামফলক অবশ্যই ভালোভাবে সংযুক্ত ও দৃশ্যমান থকে।”
তিনি আরও জানান, “স্ট্যান্ডের নাম অপরিবর্তিত থাকলেও নামফলকের ডিজাইন সিরিজ বা টুর্নামেন্টভেদে পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বিসিবির লোগো এবং কখনো কখনো উক্ত সিরিজ বা টুর্নামেন্টের লোগো নামফলকে ব্যবহার করা হয়ে থাকে।”
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলাফ্যাক্টকে আজকে সকালে তোলা একটি ছবি পাঠান। সেখানে দেখা যায়, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার টাঙানো রয়েছে। স্ট্যান্ডের নামের দুই পাশে বিসিবির লোগো দেখা যায়।
ছবিটির মেটাডেটা যাচাই করে বাংলাফ্যাক্ট। দেখা যায়, ছবিটি আজকে সকাল ১০টা ৮ মিনিটে তোলা হয়েছে।
অর্থাৎ, ইভেন্ট অনুযায়ী লোগো পরিবর্তন হলেও স্ট্যান্ডের নাম একই থাকে। সংস্কার কাজের উদ্দেশ্যে ব্যানার সাময়িকভাবে খুলে পরে আবার যথাস্থানে টাঙিয়ে দেওয়াও স্বাভাবিক প্রক্রিয়া।
Topics:
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?
ফটোকার্ডে ঘটনাস্থলের নাম নেই, মনোযোগ টানতে গণমাধ্যমের অসাধু কৌশল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মেটা ভেরিফায়েড হলেও “নতুন কুঁড়ি” পেইজটি নকল, অফিসিয়াল পেইজের নাম ‘BTV Notun Kuri’
প্রতিষ্ঠিত গণমাধ্যম যখন বিভ্রান্তির উৎস
ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।
বিতর্কের উৎস যখন মিডিয়ার খবর:
সর্ষের মধ্যেই ভূতের বসবাস!
বিশ্লেষণ