| বিশ্লেষণ

দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার

৯ সেপ্টেম্বর ২০২৬

বিভ্রান্তিকর

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টে দাবি করা হয়েছে, ২৪ ঘণ্টায় বাংলাদেশে  তিনজন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে, এটিই বাংলাদেশে হিন্দুদের বর্তমান অবস্থা এবং বাংলাদেশ এখন “মিলিট্যান্টদের” নিয়ন্ত্রণে।

সিলেটে ড. পদ্মজিৎ চক্রবর্তী, কক্সবাজারের শিল্পী রানি সুশীল এবং নওগাঁয় অলিফ চন্দ্র দত্ত নামে তিনজনের মৃত্যুর খবরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের হত্যা করা হয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তাদের মৃত্যুর ঘটনায় ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কোনো যোগসূত্র নেই। এর মধ্যে একটি মৃত্যু হত্যাকাণ্ড কিনা, তাও এখনো নিশ্চিত নয়।

সিলেটে ড. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত

দৈনিক যুগান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটে গত ৭ সেপ্টেম্বর এবং সিলেরটের স্থানীয় সংবাদমাধ্যম সিলেট টুডেতে ৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসক ছিলেন।

মৃতের ভগিনীপতি ও পুলিশ সূত্রে দৈনিক যুগান্তর জানায়, মৃতের বোন সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তারা গত রোববার সকালে মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসাটিতে ভাড়া হিসেবে ওঠেন। সোমবার দুপুরে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমটিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পদ্মজিৎকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত চিকিৎসকের স্বজনদের বরাতে তিনি জানান, পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন এবং এর আগে পরিবারের অন্য সদস্যের আত্মহত্যার চেষ্টার ইতিহাস থাকায় মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

কক্সবাজারের শিল্পী রানি সুশীল

দৈনিক প্রথম আলো ও যায়যায়দিনের ওয়েবসাইটে গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নে ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে প্রথম আলো জানিয়েছে, সেদিন সন্ধ্যায় শিল্পী রানী ঘরে রান্না করছিলেন। এ সময় অচেনা এক ব্যক্তি চুরি করতে ঘরে ঢোকার চেষ্টা করেন। তাঁকে দেখে শিল্পী রানী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তখন ওই ব্যক্তি শিল্পীর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত শিল্পী রানীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান গণমাধ্যমটিকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, চুরির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই গৃহবধূর বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁকে দেখে গৃহবধূ চোর, চোর বলে চিৎকার করেন। তখন ওই ব্যক্তি গৃহবধূকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিল্পী রানীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পেটের নিচে, বুকে ও দুই হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, ছেলে ছাত্রলীগ করার কারণে শিল্পী রানিকে হত্যা করা হয়েছে এমন দাবি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একটি পোস্ট করে ভুয়া তথ্য ছড়ায়। 

নওগাঁয় অলিফ চন্দ্র দত্ত

দৈনিক প্রথম আলো ও এনটিভির ওয়েবসাইটে গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) নওগাঁর মহাদেবপুরের দুলালপাড়া এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। পরিবারের অভিযোগ, এ সময় তার কাছ থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্বজনদের সূত্রে প্রথম আলো জানায়, সোমবার রাত নয়টার দিকে  অলিফ চন্দ্র দোকান বন্ধ করে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছান। সেখানে আগে থেকেই অবস্থান করছিল কয়েকজন দুর্বৃত্ত। তারা পেছন থেকে অলিফের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর সঙ্গে থাকা প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে এসে অলিফ চন্দ্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণোমাধ্যমটিকে জানান, ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই তিনজনের মৃত্যুর ঘটনায় ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কোনো সংযোগ পাওয়া যায়নি। সিলেটে ড. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার হয় ও কক্সবাজারের শিল্পী রানি সুশীল  এবং নওগাঁয় অলিফ চন্দ্র দত্তের দুর্বৃত্তের হামলায় নিহত হন।

Topics:

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৮ অক্টোবর ২০২৬

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
২৮ সেপ্টেম্বর ২০২৬

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া

মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
২৭ সেপ্টেম্বর ২০২৬

নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
২৪ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার

বিশ্লেষণ

দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার

৯ সেপ্টেম্বর ২০২৬

<p>দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার<br /></p>