| বিশ্লেষণ

৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান “আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়” বলেছেন দাবি করে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদের শিরোনামে, ফটোকার্ডে ও ক্যাপশনে এই উদ্ধৃতি দেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে “রিকনসিলিয়েশন বা রাজনৈতিক পুনির্মিলন” লেখা হয়েছে, অর্থাৎ “রিকনসিলিয়েশন শব্দটির ব্যাখ্যা বা অনুবাদ হিসেবে ‘রাজনৈতিক পুনর্মিলন’ ব্যবহার করা হয়েছে। কিন্তু ফেসবুকের কমেন্ট সেকশন পর্যবেক্ষণে দেখা যায়, অনেক পাঠক এতে বিভ্রান্ত হয়েছেন। 

“রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়”, তথ্য উপদেষ্টার উদ্ধৃতি হিসেবে এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ, চ্যানেল আই, ইনকিলাব, ভোরের পাতা, বিডিটুয়েন্টিফোর লাইভ, বাংলাদেশ টাইমস, জনবাণীসহ বিভিন্ন গণমাধ্যম। কালের কণ্ঠের ফেসবুক পোস্টে এমডি আবদুল্লাহ নামে একজন কমেন্ট করে “ডিসেম্বর এসে গেলো। এখন সব কিছু ডিলে হচ্ছে”; নাজির খান নামে একজনের কমেন্ট ছিল “পুনর্মিলনী ডিসেম্বরে নাকি???”। শফিউল সজীব নামে একজন লেখে “প্রথমে বলেছিলো- কখনোই সম্ভব নয়। তারপর- সম্ভব নয়। এখন বলছে অসম্ভব নয়। What is next??” বাংলাদেশ টাইমসের পোস্টে একজন কমেন্ট করে “তার মানে লবিং চলছে 🕵️‍♀️💥 কত টাকায় বিক্রি হচ্ছে একটু জানাবেন”। এসব মন্তব্যে দেখা যায়, অনেক পাঠক বক্তব্যটিকে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা বা এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবে বুঝেছেন। 

তবে ডা. জাহেদ উর রহমানের পুরো বক্তব্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, তিনি আওয়ামী লীগের রিকনসিলিয়েশন, এর পূর্বশর্ত, দায় স্বীকার, ইত্যাদি নিয়ে কথা বলেছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব রিকনসিলিয়েশন চাচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেছেন।

ডা. জাহেদুর রহমান কী বলেছিলেন

আজ ৬ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিকনসিলিয়েশন নিয়ে মন্তব্য করেন। ইউটিউবে বিএনপির অফিসিয়াল চ্যানেলের সংবাদ সম্মেলনের একটি ভিডিও পাওয়া যায়, যার ২৩ মিনিট ৫০ সেকেন্ড থেকে ২৬ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত তথ্য উপদেষ্টার রিকনসিলিয়েশন সম্পর্কিত বক্তব্য রয়েছে। তিনি বলেছেন, 

“আমরা দ্বিমত করি না একটা রিকনসিলিয়েশন দরকার ছিল। এই আলাপগুলো ৫ আগস্টের পর থেকে আমরা প্রচুর করেছি। এবং দুর্ভাগ্যজনকভাবে এই দেশের একটা সংখ্যার মানুষ, আমি আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে গেছে আমি তাদের কথা বলছি না, যারা এই দেশে আছেন এদের মধ্যেও একটা পারসেন্টেজের মানুষ, সে পারসেন্টেজটা কত সেই ডিবেট আমরা করতে পারি, সেই ডিবেটে যাচ্ছি না, মানুষ এখন আওয়ামী লীগ সমর্থনও করে। সুতরাং এই দেশের নাগরিক তার্‌ তারা স্টিল এই ঘটনার পর সমর্থন করে। সুতরাং এই মানুষগুলোকে বা যারা আওয়ামী লীগ এক্টিভলি করেছেন তাদের সাথে একটা রিকন্সিলিয়েশন খারাপ আইডিয়া না। ভালো আইডিয়া। এটা হলে ভালো হতো। কিন্তু প্রশ্নটা আমরা সবসময় যেটা করেছি, রিকন্সিলিয়েশনের আদি শর্তটা কি? কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে রিকন্সিলিয়েশন হয়। ফান্ডামেন্টালটা কি? 

আমরা সাউথ আফ্রিকায় যখন দেখেছি কি হয়েছিল আসলে? রিকনসিলিয়েশনের বেসিকটা হচ্ছে যেই গ্রুপ-গোষ্ঠী-রাজনৈতিক দল যেই হোক না কেন সে যে অপরাধটা করেছে সে অপরাধের স্বীকৃতি থাকা, সেটা নিয়ে তাদের রিপেন্টেন্স থাকা। অপরাধের স্বীকৃতি এবং রিপেন্টেন্সের পর রেকন্সিলিয়েশনের প্রশ্ন আছে। কারণ অপরাধের স্বীকৃতি দিলেই আসলে ফৌজদারী অপরাধ তামাদি হয় না। ওটার বিরুদ্ধে লিগাল একশন নিতে হয়। সুতরাং আমরা ওই আলাপ করছিলাম যদি ওই পরিস্থিতি হতো, তাহলে আসলে রিকন্সিলেশন আলাপ হতে পারতো। সেটার জন্য কারা কারা করবেন কিভাবে করবেন সেটা হতে পারতো। 

কিন্তু আমরা খুব অবাক হয়ে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেখছি, সেই দলটা সেই দলটার প্রধান নেত্রী তিনি এখনো ব্লেম করছেন আমাদেরকে। আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমি একটা সময় তার বক্তব্য পাঁচ তারিখের পর মাঝে মাঝে যখন প্রথম কথা বলতে শুরু করে শোনার চেষ্টা করেছি। তিনি সমানে হুমকি দিচ্ছেন সবাইকে দেখে নেবেন, পাল্টা এই করে ফেলো ওই করে ফেলো নানান রকম হুমকি ক্রমাগত দিয়ে গেছেন। যদি তাই হয়ে থাকে আসলে এই প্রেক্ষাপটে দাড়িয়ে আলাপটা আমাদের দিক থেকে অন্তত এন্টারটেইন করা কঠিন। তারা চাইছেন না। রিকন্সিলিয়েশন তো তাদের চাইতে হবে। আমরা মাঝখান থেকে কেউ যদি চাই, কেউ যদি মাঝখান থেকে রিকন্সিলিয়েশন চেয়ে থাকেন তাদের যদি মনে হয় এটা ভাল্‌ আমিও মনে করি ভালো। তাদের উচিত রাদার আওয়ামী লীগের সাথে যোগাযোগ করা। আওয়ামী লীগের সাথে কথা বলা। আওয়ামী লীগের টপের সাথে কথা বলে রিকন্সিলিয়েশন শুরু হওয়ার মত একদম ফান্ডামেন্টাল যে জায়গাটা সেটা যেন তারা নিশ্চিত করেন। সেটুকু হলে সে আলাপ তো হতেই পারে।”

ডা. জাহেদ উর রহমান নতুন কিছু বলেন নি

ডা. জাহেদ উর রহমান রিকনসিলিয়েশন সম্পর্কে যা বলেছেন, তা নতুন কিছু নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল –বিএনপির ইশতেহারে 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠনের প্রতিশ্রুতি ছিল। এতে বলা হয়েছিল,

“আমাদের ৩১ দফা ঘোষিত 'ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন' এর আলোকে ভুক্তভোগীকেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ফ্যাসিবাদী সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনগুলোর সত্য উদ্ঘাটন করা হবে, যারা নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের অর্থবহ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে, এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের জবাবদিহি ও শাস্তির আওতায় নিয়ে আসা হবে।”

অর্থাৎ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের জবাবদিহি ও শাস্তির আওতায় নিয়ে আসার মাধ্যমে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার কথা বিএনপি নির্বাচনের আগে থেকেই বলে এসেছে।

Topics:

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
১৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
বিভ্রান্তিকর
১১ নভেম্বর ২০২৬

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
১১ নভেম্বর ২০২৬

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ

পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
৯ নভেম্বর ২০২৬

রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিশ্লেষণ