| বিশ্লেষণ

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

৮ অক্টোবর ২০২৬

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ও কয়েকটি আওয়ামীপন্থী অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাথে 'গোপন সমঝোতা' বা 'সেফ এক্সিট' নিশ্চিত করার চেষ্টা করছে। 

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা বা সেফ এক্সিটের দাবির কোনো ভিত্তি নেই। এটি মূলত একটি ষড়যন্ত্র তত্ত্ব, যা সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের প্রদত্ত 'রিকনসিলিয়েশন' (Reconciliation) সম্পর্কিত একটি বক্তব্যের বিকৃত ও খণ্ডিত ব্যাখ্যার ওপর ভর করে তৈরি করা হয়েছে।

জাহেদ উর রহমান আসলে যা বলেছিলেন

গত ৬ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে 'রিকনসিলিয়েশন' বা সামাজিক সমঝোতা নিয়ে দীর্ঘ বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইউটিউবে বিএনপির অফিসিয়াল চ্যানেলে সংবাদ সম্মেলনের একটিভিডিও পাওয়া যায়, যার ২৩ মিনিট ৫০ সেকেন্ড থেকে ২৬ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত তথ্য উপদেষ্টার রিকনসিলিয়েশন সম্পর্কিত বক্তব্য রয়েছে। তিনি বলেছেন, “আমরা দ্বিমত করি না একটা রিকনসিলিয়েশন দরকার ছিল। এই আলাপগুলো ৫ আগস্টের পর থেকে আমরা প্রচুর করেছি। এবং দুর্ভাগ্যজনকভাবে এই দেশের একটা সংখ্যার মানুষ, আমি আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে গেছে আমি তাদের কথা বলছি না, যারা এই দেশে আছেন এদের মধ্যেও একটা পারসেন্টেজের মানুষ, সে পারসেন্টেজটা কত সেই ডিবেট আমরা করতে পারি, সেই ডিবেটে যাচ্ছি না, মানুষ এখন আওয়ামী লীগ সমর্থনও করে। সুতরাং এই দেশের নাগরিক তারা স্টিল এই ঘটনার পর সমর্থন করে। সুতরাং এই মানুষগুলোকে বা যারা আওয়ামী লীগ এক্টিভলি করেছেন তাদের সাথে একটা রিকন্সিলিয়েশন খারাপ আইডিয়া না। ভালো আইডিয়া। এটা হলে ভালো হতো। কিন্তু প্রশ্নটা আমরা সবসময় যেটা করেছি, রিকন্সিলিয়েশনের আদি শর্তটা কি? কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে রিকন্সিলিয়েশন হয়। ফান্ডামেন্টালটা কি? 

আমরা সাউথ আফ্রিকায় যখন দেখেছি কি হয়েছিল আসলে? রিকনসিলিয়েশনের বেসিকটা হচ্ছে যেই গ্রুপ-গোষ্ঠী-রাজনৈতিক দল যেই হোক না কেন সে যে অপরাধটা করেছে সে অপরাধের স্বীকৃতি থাকা, সেটা নিয়ে তাদের রিপেন্টেন্স থাকা। অপরাধের স্বীকৃতি এবং রিপেন্টেন্সের পর রেকন্সিলিয়েশনের প্রশ্ন আছে। কারণ অপরাধের স্বীকৃতি দিলেই আসলে ফৌজদারী অপরাধ তামাদি হয় না। ওটার বিরুদ্ধে লিগাল একশন নিতে হয়। সুতরাং আমরা ওই আলাপ করছিলাম যদি ওই পরিস্থিতি হতো, তাহলে আসলে রিকন্সিলেশন আলাপ হতে পারতো। সেটার জন্য কারা কারা করবেন কিভাবে করবেন সেটা হতে পারতো। 

কিন্তু আমরা খুব অবাক হয়ে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত দেখছি, সেই দলটা সেই দলটার প্রধান নেত্রী তিনি এখনো ব্লেম করছেন আমাদেরকে। আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমি একটা সময় তার বক্তব্য পাঁচ তারিখের পর মাঝে মাঝে যখন প্রথম কথা বলতে শুরু করে শোনার চেষ্টা করেছি। তিনি সমানে হুমকি দিচ্ছেন সবাইকে দেখে নেবেন, পাল্টা এই করে ফেলো ওই করে ফেলো নানান রকম হুমকি ক্রমাগত দিয়ে গেছেন। যদি তাই হয়ে থাকে আসলে এই প্রেক্ষাপটে দাড়িয়ে আলাপটা আমাদের দিক থেকে অন্তত এন্টারটেইন করা কঠিন। তারা চাইছেন না। রিকন্সিলিয়েশন তো তাদের চাইতে হবে। আমরা মাঝখান থেকে কেউ যদি চাই, কেউ যদি মাঝখান থেকে রিকন্সিলিয়েশন চেয়ে থাকেন তাদের যদি মনে হয় এটা ভাল্‌ আমিও মনে করি ভালো। তাদের উচিত রাদার আওয়ামী লীগের সাথে যোগাযোগ করা। আওয়ামী লীগের সাথে কথা বলা। আওয়ামী লীগের টপের সাথে কথা বলে রিকন্সিলিয়েশন শুরু হওয়ার মত একদম ফান্ডামেন্টাল যে জায়গাটা সেটা যেন তারা নিশ্চিত করেন। সেটুকু হলে সে আলাপ তো হতেই পারে।”

তথ্য উপদেষ্টার এই কাঠামোগত রাজনৈতিক বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়। রিকনসিলিয়েশনের আন্তর্জাতিক মানদণ্ড (যেমন দক্ষিণ আফ্রিকার 'Truth and Reconciliation Commission') অনুযায়ী অপরাধীকে প্রথমে তার সংঘটিত অন্যায়ের স্বীকৃতি দিতে হয় এবং চরম অনুশোচনা (Repentance) প্রকাশ করতে হয়। কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিন্দুমাত্র অপরাধ স্বীকার বা অনুশোচনা করা তো দূরের কথা, বরং ক্রমাগত সামাজিক মাধ্যম ও ফোনালাপে দেশের জনগণ ও সরকারকে হুমকি দিয়ে যাচ্ছেন। অপরাধের স্বীকৃতি দেওয়ার পরেও ফৌজদারি অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিচার কখনো স্থগিত বা বাতিল হয়ে যায় না। আইনানুগ বিচারিক প্রক্রিয়া চালানো এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা রিকনসিলিয়েশনের পূর্বশর্ত। বিএনপি সরকারের প্রতিনিধি এবং দলীয় নেতৃত্ব নীতিগতভাবে এটিই প্রচার করে আসছেন যে, বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসন ও জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার ব্যতীত কোনোপ্রকার রাজনৈতিক রিকনসিলিয়েশন বা সমঝোতার সুযোগ নেই।

অথচ অপপ্রচারকারীরা এই বক্তব্য থেকে "রিকনসিলিয়েশন খারাপ আইডিয়া না, ভালো আইডিয়া" বা "এটা হলে ভালো হতো"—শুধুমাত্র এই কটি শব্দ বিচ্ছিন্ন করে প্রচার করে দাবি করছে যে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে সমঝোতা করে ফেলছে।

যেসব অপপ্রচার চলছে

আওয়ামীপন্থী অনলাইন আউটলেট, ভাষ্যকার, ও দলটির বিভিন্ন নেতৃবৃন্দ এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তথ্য উপদেষ্টার বক্তব্যকে এমনভাবে চিত্রায়িত করছেন যেন সরকার বা বিএনপি আওয়ামী লীগের কাছে "সমঝোতার প্রস্তাব" নিয়ে গেছে এবং তারা তা ফিরিয়ে দিয়েছে। আরাফাত তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, "কে বলেছে যে আওয়ামী লীগ সমঝোতা চায়? আমরা কোনো সমঝোতা চাই না... এটি ষড়যন্ত্রকারীদের একটি অপকৌশল"।

অথচ ডা. জাহেদ উর রহমান কোথাও আওয়ামী লীগকে সমঝোতার প্রস্তাব দেননি। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, কোনো রাজনৈতিক দল গণহত্যা বা অপরাধ করলে আগে তাদের অপরাধের স্বীকৃতি দিতে হবে এবং অনুতাপ প্রকাশ করতে হবে; একই সাথে ফৌজদারি আইনি বিচারও বহাল থাকবে। আরাফাত এই মৌলিক শর্তগুলো সম্পূর্ণ চেপে গিয়ে বিষয়টিকে "সরকারের পক্ষ থেকে সমঝোতার আবেদন" হিসেবে প্রচার করে রাজনৈতিক ফ্রেমিং তৈরি করছেন।

ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার নবনীতা চৌধুরী তাঁর চ্যানেলে "আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলে বিএনপি সেফ এক্সিট খুঁজছে!" শিরোনামে আলোচনা উপস্থাপন করেন আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে। একইভাবে 'মানচিত্র' চ্যানেলে মঞ্জুরুল আলম পান্না এবং 'পলিটিক্স টিভি'র শিমুল সরকার আইনজীবী মহসিন রশীদ ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর অস্পষ্ট বক্তব্যকে ব্যবহার করে দাবি করেন যে, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে রাজনৈতিক পুনর্বাসন দিতে বিএনপি পর্দার আড়ালে আলোচনা করছে।

উপদেষ্টার বক্তব্য থেকে শুধু "সমঝোতার উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়" বাক্যটি কেটে নিয়ে OTN Banglaশিরোনাম দিয়েছে,"আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?" ভেতরে দাবি করা হয়েছে,"বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া 'খারাপ কোনো ধারণা নয়' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।" সমঝোতার অংশ হিসেবে নাকি শেখ হাসিনাকে খালেদ জিয়ার মতো গৃহবন্দী করে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলেও বিশ্লেষণ দাঁড় করানো হয়েছে।

অনলাইন পোর্টাল 'দৈনিক আজকের কণ্ঠ' শিরোনাম দিয়েছে,"বিএনপির সমঝোতার প্রস্তাব, নাকচ করল আওয়ামী লীগ"। ভেতরে লিখেছে, "আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে কোনো সমস্যা নেই বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এমন মন্তব্যের জবাবে সমঝোতার প্রস্তাব সরাসরি নাকচ করেছে আওয়ামী লীগ।" সংবাদটির প্রথম বাক্যেই তথাকথিত 'সমঝোতা'র প্রাতিষ্ঠানিক আলোচনাকে "বিএনপির সমঝোতার প্রস্তাব" হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সরকারের বা বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি, অথচ তারা একটি ভিত্তিহীন গল্প বানিয়ে প্রচার করেছে যে বিএনপি প্রস্তাব পাঠিয়েছে আর আওয়ামী লীগ তা সরাসরি নাকচ করে দিয়েছে।

ইউটিউব চ্যানেল পলিটিক্স টিভি (Politics Tv) দাবি করছে, "প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবার বলছেন আওয়ামী লীগের সাথে সমঝোতা করার কথা!!" ভাষ্যকার শিমুল সরকার বলছেন, "২৪ ঘন্টার কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ উল্টা কথা বলছেন... কায়সার কামালের গণেশ উল্টে দিলেন..."

তিনি দাবি করেছেন, ডেপুটি স্পিকার কায়সার কামাল সমঝোতা নাকচ করেছিলেন, অথচ ড. জাহেদ "উল্টা কথা বলে গণেশ উল্টে দিয়েছেন" এবং সরকারের ভেতর তীব্র সমন্বয়হীনতা তৈরি হয়েছে। 

দায় রয়েছে মূলধারার গণমাধ্যমেরও

প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান “আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়” বলেছেন দাবি করে কালের কণ্ঠ,চ্যানেল আই,ইনকিলাব,ভোরের পাতা,বিডিটুয়েন্টিফোর লাইভ,বাংলাদেশ টাইমস,জনবাণীসহ বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে। এ বিষয়ে ‘রাজনৈতিক পুনর্মিলন’ নয়, রিকনসিলিয়েশনের কথা বলেছেন তথ্য উপদেষ্টা শিরোনামে একটি বিশ্লেষণ প্রকাশ করেছিল বাংলাফ্যাক্ট। মূলত রিকনসিলিয়েশন শব্দের অনুবাদ হিসেবে “রাজনৈতিক পুনর্মিলন” ব্যবহার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, যা নিয়ে আওয়ামীপন্থীরা  ষড়যন্ত্র তত্ত্ব নির্মাণ করেছে। 

Topics:

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
১৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
বিভ্রান্তিকর
১১ নভেম্বর ২০২৬

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
১১ নভেম্বর ২০২৬

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ

পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
৯ নভেম্বর ২০২৬

রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

বিশ্লেষণ

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

৮ অক্টোবর ২০২৬

<p><span style="font-size: 24px;">‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা</span><br /></p>