| বিশ্লেষণ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবিকৃত গত মাসে সংঘটিত হত্যাকাণ্ডের একটিও সাম্প্রদায়িক নয়
১৫ অক্টোবর ২০২৬
সম্প্রতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি বিবৃতি দিয়েছে যেখানে দাবি করা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরে সংখ্যালঘুদের ওপর ১৪১টি ‘'অত্যাচারে’র ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যাকাণ্ড ১৬টি। সংগঠনের অভিযোগ, এসব ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়ে গতকাল ১৪ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মন্তব্য করেন, “বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রতিক সহিংসতার সঠিক তদন্ত এবং উদ্ভূত পরিস্থিতি যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলা করবে বলেই প্রত্যাশা করে নয়াদিল্লি।” ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে হত্যাকাণ্ডের শিকার হওয়া সংখ্যালঘু ভিক্টিমদের মধ্যে একটিতেও সাম্প্রদায়িক উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। কোথাও অভিযুক্তরা নিজেরাই সংখ্যালঘু, কোথাও খুনের পেছনে ব্যক্তিগত বিরোধ।
১৪ অক্টোবর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বিবৃতিটি পাঠান। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে হত্যা, ধর্ষণ, মন্দিরে হামলা, জমি দখল, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সব একসঙ্গে গোনা হয়েছে। পুরো তালিকাকে বলা হয়েছে 'সাম্প্রদায়িক দুর্বৃত্তদের' তৎপরতা। বিবৃতিতে আরও দাবি করা হয়, এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
একইদিন দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। এসএ টিভির প্রতিবেদন বলছে, মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে 'উপযুক্ত ব্যবস্থা' আশা করেছেন।
ঐক্য পরিষদ ১৬টি হত্যার কোনো তালিকা প্রকাশ করেনি। বাংলাফ্যাক্ট তাই এই তিন মাসে জাতীয় গণমাধ্যমে আসা হত্যাকাণ্ডের মধ্যে যেখানে ভিক্টিম সংখ্যালঘু, সেগুলোকে ধরে ধরে পরীক্ষা করেছে। শুরুতেই বলে নেয়া ভালো, বাংলাফ্যাক্টের অনুসন্ধানে ১৬টি হত্যাকাণ্ড পাওয়া যায়নি।
সাম্প্রদায়িক হত্যা একটি নির্দিষ্ট অপরাধ
শুরুতেই সংজ্ঞাটা পরিষ্কার হওয়া দরকার। নিহত ব্যক্তি সংখ্যালঘু হলেই হত্যাটি সাম্প্রদায়িক হয় না। সাম্প্রদায়িক হত্যার মূল শর্ত উদ্দেশ্য। ভুক্তভোগীকে মারা হয় তাঁর ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে। যেমন, ২০২৫ সালের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ পোড়ানো হয়। তাঁর বাবা অবশ্য বলেছেন, কারখানার বিরোধ থেকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। কিন্তু হত্যার হাতিয়ার ছিল ধর্মীয় উসকানি। এ ঘটনায় ২৫ জন গ্রেপ্তার হয়েছেন।
এই মানদণ্ডে জুলাই থেকে সেপ্টেম্বরের ঘটনাগুলো দেখা যাক।
রংপুর: অভিযুক্তরাও হিন্দু
এই তিন মাসের সবচেয়ে আলোচিত ঘটনা রংপুরের। ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার নির্মাণাধীন বাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার হয়। নিহতরা অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে প্রীয়ম। প্রথম আলো জানায়, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ঘরের আলমারি খোলা ছিল। জিনিসপত্র তছনছ ছিল।
কয়েক দিনের মধ্যে পুলিশ দুই প্রতিবেশী তরুণকে গ্রেপ্তার করে। তাঁদের নাম মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। দুজন সম্পর্কে চাচাতো ভাই। দুজনই হিন্দু সম্প্রদায়ের। বিডিনিউজ২৪ জানায়, তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশের ভাষ্য, ছাদে ইয়াবা সেবনের সময় গণপতি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের বাকিদের।
ঐক্য পরিষদ পুলিশের বয়ানকে অবিশ্বাস্য বলেছে। তদন্ত এখনো চলছে।
কিন্তু লক্ষ করার বিষয় হলো, ঐক্য পরিষদও ধর্মীয় বিদ্বেষের কোনো প্রমাণ দেয়নি। তাদের অভিযোগ, একটি 'বিশেষ চক্র' স্বার্থ হাসিলের জন্য এই হত্যা করেছে। স্বার্থের বিরোধ আর সাম্প্রদায়িক বিদ্বেষ এক জিনিস নয়।
ময়মনসিংহ: ঘাতক ভিন্ন ধর্মের, তবু সাম্প্রদায়িক নয়
২৩ সেপ্টেম্বর ময়মনসিংহের বেগুনবাড়িতে স্লুইসগেটের নিচে একটি প্লাস্টিকের ড্রাম ভাসছিল। ভেতরে বস্তাবন্দী মরদেহ।প্রথম আলো জানায়, নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধর একজন স্বর্ণের কারিগর। পকেটের একটি টোকেন দেখে তাঁকে শনাক্ত করা হয়। মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
চার দিনের মাথায় পিবিআই শামীম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে। শামীম ছিলেন নিরঞ্জনের অটোরিকশা গ্যারেজের ব্যবস্থাপক। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। সমকাল ও যুগান্তরের প্রতিবেদনে পিবিআইয়ের ভাষ্য এসেছে। গোপনে ধারণ করা একটি ভিডিও ঘিরে ব্ল্যাকমেইলের বিরোধ থেকেই এই খুন। ধর্ম এখানে কোনো ভূমিকা রাখেনি।
পানছড়ি: পাহাড়ি সংগঠনের অন্তর্কোন্দল
৬ জুলাই খাগড়াছড়ির পানছড়িতে তিন চাকমা তরুণকে গুলি করে হত্যা করা হয়। পদ্ম চাকমা, ধনা চাকমা ও রিয়েল চাকমা। অস্ত্রধারীরা তাঁদের অটোরিকশা থেকে নামিয়ে গুলি করে। প্রথম আলো জানায়, পুলিশ এটিকে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের ফল বলছে।
ঘটনার পর ইউপিডিএফ দায় চাপিয়েছে জেএসএসের সন্তু লারমা অংশের ওপর।ইউপিডিএফের আরেক বিবৃতি বলছে, দল ছেড়ে দেওয়ায় এই পাঁচ তরুণের ওপর হামলা হয়। দুজনকে অপহরণও করা হয়। জেএসএস ও ইউপিডিএফ দুই সংগঠনই আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র পাহাড়ি গোষ্ঠীগুলোর আধিপত্যের লড়াই কয়েক দশকের পুরোনো। এখানে নিহতরা পাহাড়ি। অভিযুক্ত পক্ষগুলোও পাহাড়ি। একে সংখ্যাগরিষ্ঠের হাতে সংখ্যালঘু নিপীড়ন বলার কোনো ভিত্তি নেই।
যেগুলো হত্যাই নয়
এই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের আরও কয়েকজনের মরদেহ উদ্ধারের খবর এসেছে। সেগুলো 'হত্যা' হিসেবে গোনা হলে হিসাব আরও বিকৃত হয়।
১১ সেপ্টেম্বর খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপি সদস্য সাধন রঞ্জন চাকমার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।প্রথম আলো জানায়, গলার দাগ ছাড়া শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তাঁর ছেলে অপমৃত্যুর মামলা করেছেন, হত্যা মামলা নয়।
১৫ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ মেসের কক্ষ থেকে উদ্ধার হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলছে।
'কেউ গ্রেপ্তার হয়নি' দাবিটি ভুল
ঐক্য পরিষদের বিবৃতির আরেকটি দাবি সরাসরি তথ্যের সঙ্গে মেলে না। বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ রংপুরে দুজন গ্রেপ্তার হয়ে জবানবন্দি দিয়েছেন। তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদও চলছে। ময়মনসিংহে প্রধান আসামি পিবিআইয়ের হাতে গ্রেপ্তার। এই দুটিই সময়কালের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড।
কাজেই ঐক্য পরিষদের এই বিবৃতি ও পরিসংখ্যান বিভ্রান্তিকর, যা আন্তর্জাতিক অঙ্গনেও বিভ্রান্তি ছড়াচ্ছে।
Topics:
শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিভ্রান্তি ছড়াচ্ছে পাসপোর্ট সূচকের খবর
গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কালের কণ্ঠের বিভ্রান্তিকর শিরোনাম
বাংলাভিশনের বিভ্রান্তিকর শিরোনামে পাঠক মনে করছে দেশজুড়ে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব
নারী ও শিশুদের যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে উপেক্ষিত হচ্ছে আইনি নির্দেশ
বিশ্লেষণ