| বিশ্লেষণ
এনএসআই প্রধানের দিল্লি সফর: বহুপাক্ষিক সম্মেলনকে ‘হাসিনার প্রত্যাবর্তণ আলোচনা’ বানাল ভারতীয় গণমাধ্যম
১৮ নভেম্বর ২০২৬
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ অন্তত ১৩টি দেশের অংশগ্রহণে আয়োজিত ‘অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবিরোধী সম্মেলনে’ যোগ দিতে গত ২৫ অক্টোবর ২০২৬ নয়াদিল্লি গেছেন। অথচ পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম এই সফরকে ‘আচমকা’ দ্বিপাক্ষিক বৈঠক এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গোপন আলোচনা হিসেবে প্রচার করেছে।
সেই ভাষ্য অনুসরণ করে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে, যা পরে অনলাইন থেকে সরিয়ে নেয়। আওয়ামীপন্থী ইউটিউব ভাষ্যকাররাও একই দাবি ছড়িয়েছেন। অথচ সফরটি একটি বহুপাক্ষিক সম্মেলনের জন্য; হাসিনা প্রসঙ্গ এই সফরের কোনো এজেন্ডায় ছিল না। প্রচারিত প্রতিবেদনগুলোর কোনোটিতেই নামধারী একটি সূত্রও নেই।
বয়ানটি প্রথম প্রকাশিত হয় কলকাতাভিত্তিক অনলাইন পোর্টাল দ্য ওয়াল-এ, ২৬ অক্টোবর ভারতীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে। শিরোনামে সফরকে ‘আচমকা’ বলা হয় এবং দাবি করা হয়, আলোচনায় রয়েছে হাসিনার প্রত্যাবর্তন। প্রতিবেদনে নাম-পরিচয়হীন ‘একাধিক সূত্রের’ বরাতে বলা হয়, ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে দুই দেশে কর্মকর্তা পর্যায়ে আলাপ চলছে, ভারত নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় এবং হাসিনাকে সেনানিবাসের অস্থায়ী কারাগারে রাখার প্রস্তাব দিতে পারে।
পুরো প্রতিবেদনে একবারও সেই সম্মেলনের উল্লেখ নেই, যার জন্য এনএসআই প্রধান দিল্লি গেছেন। বরং প্রতিবেদক নিজেই বলেছেন, কোনো পক্ষই সফর নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি। অর্থাৎ সফরের উদ্দেশ্য সম্পর্কে যা লেখা হয়েছে, তার পুরোটাই অসমর্থিত।
একই দিন রাত ৯টা ২৯ মিনিটেসংবাদ প্রতিদিন প্রায় হুবহু একই খবর প্রকাশ করে, শিরোনামে ছিল ‘ঝটিকা সফর’-এর উল্লেখ। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, সঙ্গে ‘এক পদস্থ কর্তা’, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ইত্যাদি শব্দগুচ্ছ দ্য ওয়ালের প্রতিবেদনের সঙ্গে প্রায় মিলে যায়। এখানে সূত্রের জায়গায় রয়েছে কেবল ‘ওয়াকিবহাল মহলের ধারণা’, আর প্রতিবেদন শেষ হয়েছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনটিতে লেখা হয়েছে, এনএসআই প্রধান ভারতে গেছেন একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে। অর্থাৎ সফরের প্রকৃত উদ্দেশ্য ভারতীয় সংবাদমাধ্যমের অজানা ছিল না।
ভারতীয় প্রতিবেদনগুলোর পর দৈনিক যুগান্তর ‘হাসিনার প্রত্যর্পণ ঘিরে জল্পনা, দিল্লিতে বাংলাদেশের গোয়েন্দাপ্রধান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এতে সফরকে ‘আকস্মিক’ বলা হয় এবং ‘দিল্লির পর্যবেক্ষকদের মতে’ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনের প্রাপ্ত অংশে সম্মেলনের কোনো উল্লেখ পাওয়া যায়নি। প্রতিবেদনের শেষাংশে যুগান্তর নিজেই স্বীকার করেছে, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো সমঝোতা হয়েছে বা সময়সূচি চূড়ান্ত হয়েছে, এমন দাবির নিশ্চিত ভিত্তি নেই। অর্থাৎ শিরোনামের ‘জল্পনা’ প্রতিবেদনের ভেতরেই অসমর্থিত।
প্রতিবেদনটি পরে যুগান্তরের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু কোনো সংশোধনী বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।রেড টাইমস ওবাংলা অ্যাফেয়ার্স-সহ একাধিক অনলাইন পোর্টাল একই ভাষ্য পুনঃপ্রকাশ করেছে। এবং যুগান্তরের ভিডিও প্রতিবেদনটিইউটিউবে এখনো পাওয়া যাচ্ছে।
এরপর ভাষ্যটি তুলে নেন আওয়ামীপন্থী ইউটিউব ভাষ্যকাররা।নবনীতা চৌধুরী ওসাজ্জাদ কবিরের ইউটিউব ভিডিওতে এনএসআই প্রধানের সফরকে হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গের সঙ্গে জুড়ে উপস্থাপন করা হয়েছে।
আসল ঘটনা: ১৩ দেশের বার্ষিক সন্ত্রাসবিরোধী সম্মেলন
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা, যায় মহাপরিচালক সারওয়ার ফরিদ ২৫ অক্টোবর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি যান ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবিরোধী সম্মেলনে অংশ নিতে। তাঁর ২৮ অক্টোবর দেশে ফেরার কথা। এটি একটি বহুপাক্ষিক ফোরাম, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বৈঠক নয়।
একই তথ্য প্রকাশ করেছেদ্য ডেইলি স্টার ওডেইলি সান। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক এই সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এর আলোচ্য বিষয় সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচার মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা।
লক্ষণীয়, ভারতেরই ইংরেজি দৈনিকদ্য পাইওনিয়ার জানিয়েছে, এ বছর সম্মেলনে ১৫টি দেশের গোয়েন্দাপ্রধানরা অংশ নিচ্ছেন এবং বাংলাদেশের এনএসআই প্রধান তাঁদের একজন। অর্থাৎ সফরের প্রকৃত উদ্দেশ্য ভারতীয় সংবাদমাধ্যমেই প্রকাশ্য ছিল; দ্য ওয়াল ও সংবাদ প্রতিদিন তা এড়িয়ে গিয়ে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কয়েক ঘণ্টা আগে এনএসআই মহাপরিচালকের রওনা হওয়াকে দ্য ওয়াল ইঙ্গিতপূর্ণ হিসেবে উপস্থাপন করেছে। অথচ সফরের তারিখ ঠিক হয়েছে আগে থেকে নির্ধারিত সম্মেলনসূচি অনুযায়ী। অনলাইন সংবাদমাধ্যমডেইলি ওয়াদা-ও এই বিভ্রান্তি চিহ্নিত করেছে এবং জানিয়েছে, নর্থইস্ট নিউজ নামের একটি পোর্টাল নাম-না-জানা সূত্রের বরাতে দাবি করেছিল এনএসআই প্রধান ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র-এর প্রধানের সঙ্গে বৈঠক করবেন, যার পক্ষেও কোনো প্রমাণ দেওয়া হয়নি। বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেই সম্ভাবনা থেকে ‘হাসিনার প্রত্যাবর্তন নিয়ে শীর্ষ বৈঠক’ তৈরি করতে হলে প্রমাণ লাগে, এবং কোনো প্রতিবেদনই তা দেয়নি।
উল্লেখ্য, বাংলাফ্যাক্ট এর আগেও বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের একই ধরনের অসমর্থিত প্রতিবেদন চিহ্নিত করেছে।
Topics:
ভারতীয় গণমাধ্যম
শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
AI-Generated Online Content
Targeting Political Parties, Government, and Security Forces
খাগড়াছড়িতে সহিংসতা: চারটি পত্রিকার উপস্থাপন
NPSB পদ্ধতিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠালে ১% হারে চার্জ কাটার দাবিটি সঠিক নয়
দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু: বাংলাদেশের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার
বিশ্লেষণ