| বিশ্লেষণ
এক্সের অটো ট্রান্সলেশন ত্রুটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম “রহমান”কে “হাসিনা” দেখানো হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সরকারি সফরে জাপানে অবস্থান করছেন। এর আগে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন জাপানের সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা। উক্ত সাক্ষাতের বিষয়ে ইয়াসুতোশি নিশিমুরা তাঁর এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।
পোস্টের ক্যাপশন ছিল জাপানিজ ভাষায়। ক্যাপশনটি ছিল, ‘バングラデシュのラーマン首相と会談しました。同国との議連は麻生会長のもと、私が幹事長を務めています。首相からは、人材育成など日本の支援の要請がありました。
1億7千万人の人口を抱える新興国です。日本として初めて新興国とEPA(経済連携協定)締結に同意した国です。
関係を強化していきます。’
গুগল ট্রান্সলেশনে এর ইংরেজি করলে হয়, ‘I met with Prime Minister Rahman of Bangladesh. Under Chairman Aso, I serve as Secretary-General of the parliamentary league with Bangladesh. The Prime Minister requested Japanese support, including human resource development.
Bangladesh is an emerging economy with a population of 170 million. It was the first emerging economy with which Japan agreed to conclude an EPA (Economic Partnership Agreement).’ (অপরিবর্তিত)
ক্যাপশনটিকে গুগল ট্রান্সলেশনে বাংলা করলে হয়, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানের সাথে সাক্ষাৎ করেছি। চেয়ারম্যান আসো-এর অধীনে আমি বাংলাদেশ সংসদীয় লীগের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ জাপানের কাছে সহায়তা চেয়েছেন।
১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি। এটিই প্রথম উদীয়মান অর্থনীতি যার সাথে জাপান একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) করতে সম্মত হয়েছে।
আমরা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করব।’ (বানান অপরিবর্তিত)
তবে এক্সের সয়ংক্রিয় অনুবাদ মডেলের ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জায়গায় ক্ষমতাচ্যুত সৈরাচার শেখ হাসিনার নাম চলে এসেছে।
এই বিষয়টি নিয়ে আওয়ামী পন্থী অ্যাক্টিভিস্টরা প্রচার করছে ইয়াসুতোশি নিশিমুরা তাঁর এক্স অ্যাকাউন্টের পোস্টে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন।
এমন কিছু পোস্ট দেখুন, ১, ২, ৩, ৪, ৫।
আওয়ামী পন্থী অ্যাক্টিভিস্টদের বাইরেও অনেকে সত্য মনে করে পোস্ট করেছে। দেখুন এখানে।
Topics:
শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন
যুবদল নেতা হত্যার ঘটনাকে ভারতীয় মিডিয়ায় হাসিনার রায় পরবর্তী সহিংসতা হিসেবে প্রচার
‘একটাই যায় স্যার, বাকিডি যায় না’ শীর্ষক ভিডিওটিকে পুলিশকে গুলি বলে মাহবুব আজীজের
অপব্যাখ্যা
ভারতে ভোটারের পাশে শতাধিক সন্তান যুক্ত হওয়ার ঘটনাকে বাংলাদেশের মনে করে পাঠকের বিভ্রান্তি
বিশ্লেষণ