| বিশ্লেষণ
আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনা: বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছিলেন মামলার তিন আসামি
২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বর্তমানে হত্যা ও দুর্নীতির একাধিক মামলায় কারাগারে রয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলা আলোচিত হলেও, তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও গাড়িচাপায় হত্যার অভিযোগেও মামলা হয়েছে। ২০১৩ সালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনার পর যে মামলা করা হয়, সে মামলার অন্তত তিনজন আসামি পরবর্তী মাসেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন, যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে।
বিচারবহির্ভূত হত্যার শিকার তিন আসামি
২০১৩ সালের ১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িতে হামলার অভিযোগে মামলায় নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীকে প্রধান আসামি ও ১৪ জনের নাম উল্লেখসহ প্রায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। পরের মাসেই, মামলার নথিভুক্ত তিনজন পরে বিচারবহির্ভূত হত্যার শিকার হন।
ঘটনার দিন আসাদুজ্জামান নূরের নেতৃত্বে গোলাম রাব্বানীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে, ২০১৪ সালের ১৮ জানুয়ারি, আসাদুজ্জামান নূরের বহরে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি গোলাম রব্বানীর লাশ নীলফামারী সদর উপজেলা থেকে পুলিশ উদ্ধার করে। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, র্যাব (RAB) তাঁকে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীতে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ গোলা রাব্বানীর স্ত্রী শাহানাজ বেগম আসাদুজ্জামান নূরসহ ৪১ জনের নামে মামলা দায়ের করেন। এই মামলাতে নূরকে আসাদুজ্জামান গ্রেপ্তার দেখানো হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিক ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। আতিকুরের বড় ভাই আমিনুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আতিকুর ও মহিদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তার পরিবার বিভিন্ন থানা ও অন্যান্য স্থানে তাঁর খোঁজখবর চালিয়েছিল। ২০ জানুয়ারি সৈয়দপুর বাইপাস সড়কের পাশ থেকে টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল।
হামলার আরেক আসামি ছিলেন শিবিরকর্মী মহিদুল ইসলাম (২৬)। ২০২০ সালে প্রথম আলোর “আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ৭ বছর আজ” শিরোনামের খবর থেকে জানা যায়, মহিদুলের লাশ উদ্ধার করা হয়েছিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি এক অজ্ঞাত পরিচয় আসামির লাশ উদ্ধার করে দাফন করা হয়। সেই লাশের ছবি দেখে একই বছরের ৪ মার্চ মহিদুলকে শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। মহিদুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (ফার্সি) মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে বিচারবহির্ভূত তিন হত্যার উল্লেখ
হিউম্যান রাইটস ওয়াচ ২০১৪ এর ২৭ জানুয়ারিতে “Bangladesh: End Spate of Extrajudicial Killings | Human Rights Watch” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে আতিকুল ইসলাম আতিক এবং গোলাম রব্বানীর প্রসঙ্গে উল্লেখ করা হয় যে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সরকারি দলের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বহরে হামলার ঘটনায় উভয়কেই পুলিশ খুঁজছিল। প্রতিবেদনে এ দুজনের পরিবারের সদস্যদের বক্তব্যও উল্লেখ করা হয়।
মানবাধিকার সংস্থা “অধিকার”-এর ২০১৪ সালের প্রতিবেদনে ওই বছরে মোট ১৭২ বিচারবহির্ভূত হত্যার উল্লেখ করা হয়। এতে আসাদুজ্জামান নূরের বহরে হামলায় অভিযুক্ত তিনজনের মৃত্যুকে “বিচারবহির্ভূত হত্যা” আখ্যা দিয়ে বর্ণনা প্রকাশ করা হয়।
আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে গাড়িচাপায় হত্যার অভিযোগ
ঘটনার দিন অর্থাৎ ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী নিহত হয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর নিহতের ছেলে লিটন রহমান আসাদুজ্জামান নূরকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে রামগঞ্জ বাজারে আওয়ামী লীগের এক হাজার থেকে ১৫০০ লোক আক্রমণ করে বেধড়ক মারপিট আরম্ভ করে। সিদ্দিক আলী বাজারে গুরুতর আহত হয়ে রাস্তায় আসাদুজ্জামান নূরের গাড়িচাপায় মারা যান। এই মামলাতেও নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Topics:
শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
দাগনভূঞায় সমীর দাসের লাশ উদ্ধার: পরিবার বলছে সাম্প্রদায়িক সম্পর্ক নেই,
ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে প্রটোকল সীমিত করেছে সরকার, নতুন রীতি অনুযায়ী নির্দিষ্ট চারজনই উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের তুরাগ নদে 'গণহত্যা'র সম্পূর্ণ ভিত্তিহীন প্রচারণা
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন
বিশ্লেষণ