| ফ্যাক্ট চেক | জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার

৩০ মার্চ ২০২৬

মিথ্যা

সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক এবং অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ‘জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সংখ্যা ১০০ এর কম হবে’ বলেছেন দাবি করে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বদিউল আলম মজুমদার এমন মন্তব্য করেছেন দাবি করে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত, গত বছরের ২০ মার্চ যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত ‘জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ১০০ এর কম হবে’ শিরোনামের ফটোকার্ডটি বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি ছড়ানো হয়েছে।

অনুসন্ধানে যমুনা টিভির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে বদিউল আলম মজুমদারের নামে এমন মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা।

এছাড়াও, যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ‘শিক্ষার্থীদের’ অংশের টেক্সট ফন্টের পার্থক্য দেখতে পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে ২০২৫ সালের ২০ মার্চ ‘জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ১০০ এর কম হবে’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এটাকে সম্পাদনা করে ‘পুলিশ সদস্যের’ এর জায়গায় ‘শিক্ষার্থীদের যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়। 

সুতরাং, বদিউল আলম মজুমদারকে উদ্ধৃত করে ‘জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সংখ্যা ১০০ এর কম হবে’ এমন দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।

Topics:

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 
সালমান এফ রহমান কারামুক্ত হননি
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 

সালমান এফ রহমান কারামুক্ত হননি

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
২৫ আগস্ট ২০২৬

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফ্যাক্ট চেক

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার

৩০ মার্চ ২০২৬

<p><span style="font-size: 24px;">জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার</span><br /></p>