| বিশ্লেষণ
গাজীপুরে নিহত সাংবাদিক তুহিন কি আদৌ ‘চাঁদাবাজি’ নিয়ে কোনো লাইভ করেছিলেন?
৮ অক্টোবর ২০২৫
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে বৃহস্পতিবার রাতে হত্যা করে সন্ত্রাসীরা। বিভিন্ন গণমাধ্যম এই সংক্রান্ত সংবাদের শিরোনামে উল্লেখ করে যে, নিহত সাংবাদিক বিকেলে চাঁদাবাজি নিয়ে একটি লাইভ করেছেন। চাঁদাবাজি নিয়ে লাইভের পর সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়, এমন ধরনের শিরোনামে খবর প্রকাশ করে প্রথম আলো, সমকাল, বিজনেস স্ট্যান্ডার্ড, ইত্তেফাক, দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যম। এসব সংবাদের বিস্তারিত বর্ণনায় “তিনি চাঁদাবাজি নিয়ে বিকেলে ফেসবুকে লাইভ করেছিলেন”-এর বেশি কিছু লেখা হয়নি।
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক একাউন্টে ৭ আগস্টে দেয়া ৫টি পাবলিক পোস্ট দেখা যায়, এসবের কোনোটিই লাইভ নয়, চাঁদাবাজির সাথে সম্পর্কিতও নয়। এছাড়া তিনি “দৈনিক প্রতিদিনের কাগজ” নামের যে গণমাধ্যমে কাজ করতেন, সেটির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও ৭ আগস্টে কোনো লাইভ ভিডিও দেখা যায়নি।
আসাদুজ্জামান তুহিন লাইভ ভিডিও করে পরে ডিলিট করে দিয়েছেন কিনা, বা প্রাইভেসি দিয়ে রেখেছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রশ্ন তোলা যায়, তিনি আদৌ লাইভ ভিডিও করেছিলেন কিনা।
উল্লেখ্য, প্রথম আলো প্রথমে “বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা” শিরোনামে সংবাদ প্রচার করলেও পরে সংশোধনী দিয়ে লিখেছে, “স্থানীয় সূত্র থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছিল চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে লাইভ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান। পরে তাঁর প্রোফাইল ঘেঁটে এমন কোনো লাইভের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাই ৭ আগস্ট রাত ১১টা ৩৮ মিনিটে তথ্যটি সংশোধন করা হলো।”
Topics:
হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া
হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়
পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অপরাধ আড়াল করে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারতীয় মিডিয়ার বন্দনা
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন

আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।
বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তেজনা নিরসনে আগ্রহ দেখিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত, সতর্ক করেননি
কার্যক্রম নিষিদ্ধ হলেও অতীতের মতো ছাত্রলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসী দাপট!
যুবদল নেতা হত্যার ঘটনাকে ভারতীয় মিডিয়ায় হাসিনার রায় পরবর্তী সহিংসতা হিসেবে প্রচার
বিশ্লেষণ