| বিশ্লেষণ
দাগনভূঞায় সমীর দাসের লাশ উদ্ধার: পরিবার বলছে সাম্প্রদায়িক সম্পর্ক নেই,
ভারতীয় মিডিয়ায় সাম্প্রদায়িক বলে প্রচার
১৩ জানুয়ারী ২০২৬
ফেনীর দাগনভূঞার দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সমীর কুমার দাস (২৮) নামে অটোরিকশা চালক এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সাম্প্রদায়িক রঙ চড়িয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এই ঘটনার সাথে কোনো ধরনের সাম্প্রদায়িক বিষয় জড়িত নেই বলে বাংলা ফ্যাক্ট জানতে পেরেছে।
হিন্দুস্তান টাইমস গতকাল সোমবার (১২ জানুয়ারি) এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘Bangladesh Hindu killing: আরও ১ হিন্দুকে মেরে ফেলল বাংলাদেশ, খুনের পরে চুরি করা হল অটো, ইউনুসের টনক নড়বে?’ প্রতিবেদনটির সূচনায় লিখেছে, ‘আরও এক হিন্দুকে খুন করে ফেলা হল বাংলাদেশে। মেরেকেটে এক মাসের মধ্যে বাংলাদেশে কমপক্ষে নয়জন হিন্দুকে খুন করা হল।…’ প্রায় একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে, আজতাক বাংলা, ডাব্লিওআইওএন।
এমন তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিবেদনগুলোতে দাবি করা হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে সমীর কুমার দাসকে হত্যা করা হয়েছে। তবে যাচাইয়ে দেখা গিয়েছে, ফেনীর দাগনভূঞার সমীর কুমার দাসের মৃত্যুর ঘটনায় ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো বিষয় নেই। এটি ছিনতাই সম্পর্কিত ঘটনা।
এই বিষয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ঢাকা পোস্টের ওয়েবসাইটে গতকাল (৩ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ফেনীর দাগনভূঞার দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সমীর কুমার দাস (২৮) নামে এক অটোরিকশা চালকের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের ফাজিলের ঘাট জেলেবাড়ির কার্তিক কুমার দাসের ছেলে। সমীর কুমার দাস পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর অটোরিকশাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা ধারণা করছে, সমীরকে খুন করে তাঁর অটোরিকশাটি দুর্বৃত্তরা লুট করেছে। তবে এসব সংবাদে এই ঘটনায় সাম্প্রদায়িক বিষয় উল্লেখ পাওয়া যায়নি।
এই হত্যাকাণ্ডের ঘটনায় ধর্মীয় বা সাম্প্রদায়িক বিষয় আছে কিনা তা জানতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম এর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি ও তাদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। তবে এখানে কোনো সাম্প্রদায়িক বিষয় নেই।’
সমীর কুমার দাসের শ্বশুর শিবু চন্দ্র দাসের সঙ্গে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো ঘটনা না। আমরা ধারণা করছি এটি ছিনতাই অথবা কোনো চক্রের কাজ।
অর্থাৎ, সমীর কুমার দাসের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় গণমাধ্যমগুলোতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তেজনা নিরসনে আগ্রহ দেখিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত, সতর্ক করেননি
ডিভি লটারির তালিকা থেকে বাদ পড়া নতুন নয়, ২০১২ সাল থেকে বাংলাদেশের নাম নেই
এক অপহরণের ঘটনা যেভাবে ভারতীয় মিডিয়া ফার্স্ট পোস্টে হয়ে গেল হিন্দু পুরোহিতের ওপর সাম্প্রদায়িক নিপীড়ন
বিশ্লেষণ