| বিশ্লেষণ
অন্তর্বর্তী সরকারকে “অবৈধ” বলে আখ্যা: আওয়ামীলীগের পেইজের লেখা যখন কালের কণ্ঠের প্রতিবেদনে
৭ মার্চ ২০২৬
আজ ৭ মার্চ দৈনিক কালের কণ্ঠের ফেসবুকে পেজে ‘উড়ন্ত আশিক কি ইউনূসের মার্কেটিং ম্যানেজার?’ একটি ফটোকার্ড প্রকাশ করে। ফটোকার্ডটিতে অন্তবর্তীকালীন সরকারকে ‘ড. ইউনূসের অবৈধ সরকার’ হিসেবে উল্লেখ করা হয়। অনুসন্ধানে দেখা যায়, পত্রিকাটি আওয়ামী লীগের পেইজের একটি পোস্ট থেকে কিছু অংশ হুবহু কপি করে প্রতিবেদনে তুলে দিয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশ করেছে। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬-এ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজ থেকে “আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক” শিরোনামে একটি পোস্ট দেয়। সেই পোস্টে আশিক চৌধুরীকে নিয়ে নিউজ টুয়েন্টিফোর প্রকাশিত একটি খবরকে সোর্স হিসেবে দেখানো হয়। তবে আওয়ামী লীগের পেইজের ভাষা ছিল সংবাদ প্রতিবেদনটি থেকে ভিন্ন। আওয়ামী লীগের পেইজের ওই পোস্টে লেখা হয়েছিল, “দেড় বছর আগে যখন ড. ইউনূসের অবৈধ সরকার বিদেশ থেকে আশিক চৌধুরীকে ডেকে এনে বিডার নির্বাহী চেয়ারম্যান বানালো, তখন তাকে ঘিরে তৈরি হয়েছিল এক অদ্ভুত রকমের ভক্তিবাদ। সোশাল মিডিয়ায় তার ইংরেজি বলার ঢং, স্মার্ট চেহারা আর আত্মবিশ্বাসী উপস্থাপনা নিয়ে শুরু হয়ে গেছিল 'আশিক ম্যাজিক'-এর গল্প। বলা হচ্ছিল, এই মানুষটাই নাকি বিদেশি বিনিয়োগের বন্যায় ভাসিয়ে দেবে দেশ। কিন্তু দেড় বছর পার হয়ে যাওয়ার পর এখন প্রশ্ন উঠছে, সেই ম্যাজিকের বেলুনটা কি আদৌ কখনো হাওয়ায় ভেসেছিল, নাকি শুরু থেকেই সেটা ছিল একটা ফাঁপা প্রচারণা?” এই অংশটুকু হুবহু প্রকাশ করেছে কালের কণ্ঠ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন ও বাংলা নিউজ টুয়েন্টিফোর একই শিরোনাম ও প্রতিবেদনে খবর প্রকাশ করেছে।
Topics:
কালের কণ্ঠ
পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়ে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বয়ানের প্রভাব
সীমান্তের কাল্পনিক চিত্র আর ভুল তথ্য দিয়ে বানানো গেরুয়া-সবুজ ম্যাপ
সীমান্তের কোনোদিকেই কোনও দল একচেটিয়া আসন পায়নি
আওয়ামী লীগ আমলের দুর্নীতি-পাচারের কারণেই বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা
কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’
যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%
অজ্ঞাতনামা সূত্রের বরাতে তথ্য সচিবকে জুলাইবিরোধী হিসেবে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বাংলাভিশনের বিভ্রান্তিকর শিরোনামে পাঠক মনে করছে দেশজুড়ে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব
10 Rumors That Fueled the Tension in Khagrachhari
যুবদল নেতা হত্যার ঘটনাকে ভারতীয় মিডিয়ায় হাসিনার রায় পরবর্তী সহিংসতা হিসেবে প্রচার
ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।
বিশ্লেষণ