| বিশ্লেষণ

কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’

যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%

৮ এপ্রিল ২০২৬

কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের ৮ এপ্রিলের ছাপা ও অনলাইন সংস্করণে বাংলাদশের প্রবাসী আয় নিয়ে সম্পূর্ণ ভুল শিরোনাম প্রকাশ করেছে। ‘যুদ্ধে রেমিট্যান্স নিয়ে উদ্বেগ’শিরোনাম বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের  সাথেও সঙ্গতিপূর্ণ নয়। এছাড়াও পত্রিকাটি ফেব্রুয়ারি মাসের তথ্য দিয়ে যুদ্ধকালীন উদ্বেগ বিশ্লেষণ করতে চেয়েছে, অথচ মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুই হয়েছে মার্চ থেকে। কালের কণ্ঠের বিভ্রান্তিকর শিরোনামের খবর হুবহু ছেপেছে বাংলাদেশ প্রতিদিন।

২০২৬-এর ফেব্রুয়ারিতে মোট রেমিট্যান্স প্রবাহ ছিল ৩.০১ বিলিয়ন ডলার। মার্চ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে  ৩.৭৫ বিলিয়ন ডলারে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চের এক মাসে এই বৃদ্ধির হার ২৪.৬%। আবার  গত বছরের মার্চের তুলনায় এ বছর মার্চ মাসে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩.৯% (সূত্র: বাংলাদেশ ব্যাংক)। গত বছর জুলাইয়ের তুলনায় ফেব্রুয়ারি ও মার্চে এই বৃদ্ধি যথাক্রমে ২১.৮৭% ও ৫১.৫৪% ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকেও যুদ্ধকালে রেমিট্যান্সে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যায়। গত বছর জুলাইয়ে মোট রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৪৭ বিলিয়ন ডলার, সেই তুলনায়ও ফেব্রুয়ারি-মার্চে উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স বেড়েছে।

ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হতে থাকায় কম রেমিট্যান্স আসা দেশগুলিতেও পরিস্থিতির উন্নতির যৌক্তিক সম্ভাবনা রয়েছে। এতে করে সেসব দেশে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের জন্যও কর্মসংস্থান বৃদ্ধি এবং বাড়তি রেমিট্যান্স আসার সম্ভাবনাও জোরদার। তাহলে কালের কণ্ঠের উদ্বেগের কারণটা কোথায়?

পত্রিকা দুটিতে মধ্যপ্রাচ্যের সবেচেয়ে বেশি রেমিট্যান্সের উৎস ৮ দেশের তথ্য দেখানো হয়েছে। এতে উদ্বেগের কারণ হিসেবে বলা হয়েছে, গত বছর জুলাইয়ের তুলনায় এ বছর ফেব্রুয়ারিতে বাহরাইন, জর্দান, ও ইরাক থেকে রেমিট্যান্স কমেছে। তবে তাদের দেওয়া একই পরিসংখ্যান বলছে, বাকি ৫ দেশ থেকে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত জুলাই থেকে ফেব্রুয়ারিতে এই ৮ দেশ থেকে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৭%।

২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে। মূলত এরপর, অর্থাৎ মার্চ মাস থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হয়। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের উপাত্ত দিয়ে ’যুদ্ধের কারণে রেমিট্যান্স নিয়ে উদ্বেগ’ বলাটা যৌক্তিক নয়। দ্বিতীয়ত, মার্চ মাসের তথ্যও কালের কণ্ঠের উদ্বেগের বিপরীত চিত্রই হাজির করে।

Topics:

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
১১ নভেম্বর ২০২৬

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ

পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
৯ নভেম্বর ২০২৬

রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?
৪ নভেম্বর ২০২৬

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?

ফটোকার্ডে ঘটনাস্থলের নাম নেই, মনোযোগ টানতে গণমাধ্যমের অসাধু কৌশল
৩ নভেম্বর ২০২৬

ফটোকার্ডে ঘটনাস্থলের নাম নেই, মনোযোগ টানতে গণমাধ্যমের অসাধু কৌশল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

100%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

কালের কণ্ঠের  উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’

যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%

বিশ্লেষণ