| বিশ্লেষণ

পুরোনো ছবি দেখিয়ে নিজেকে চাঙ্গা প্রমাণে মরিয়া কার্যক্রম-নিষিদ্ধ আ.লীগ

২৩ জুন ২০২৬

কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে নেমেছেন দাবি করে আওয়ামীপন্থি বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ফেসবুকে এসব ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। তবে এই ছবি-ভিডিওগুলো এআই সম্পাদিত এবং পুরোনো ঘটনার বলে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা যায়।

আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ও প্রোপাগান্ডা মাধ্যম বিডি ডাইজেস্টের প্রতিষ্ঠাতা কাজী মামুন গত ২১ জুন ‘জয় জয় ছাত্রলীগ’ ক্যাপশনে কিছু ছবি পোস্ট করেন। অর্থাৎ, দাবি করা হচ্ছে এগুলো সাম্প্রতিক ছবি। তবে যাচাই করে দেখা যায়, পুরোনো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এআই দিয়ে সম্পাদনা করে সাম্প্রতিক মিছিল দাবি করে ছড়ানো হচ্ছে। ২০২৪ সালের আগস্টে মাসে চট্টগ্রামে একই মিছিলের ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও দেখুন এখানে।

‘Titoo Hassan টিটো’ নামের ফেসবুক পেজ থেকে ২২ জুন পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, “রাতে রাজধানী ঢাকায় যুবলীগ-ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল।” তবে যাচাই করে দেখা যায়, এটি ২০২৩ সালের জুন মাসে বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলের ভিডিও। ভিডিও দেখুন এখানে।

‘𝐃𝐡𝐚𝐧𝐦𝐨𝐧𝐝𝐢 𝟑𝟐’ নামের ফেসবুক পেজ থেকে ২০ জুন পোস্ট করা এক ভিডিওতে দাবি করা হয়, “হাজার হাজার লোক রাজপথে”। তবে যাচাই করে দেখা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে চট্টগ্রামের একই মিছিলের ভিডিও। ২০২৪ সালের একই মিছিলের ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও দেখুন -এখানে।

এছাড়াও, কলকাতায় আওয়মী লীগের নেতারা বৈঠকে বসেছেন, এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে বিভিন্ন একাউন্ট থেকে। ভিডিওতে একজন নারীকে হেলকপ্টার থেকে নেমে গাড়িতে উঠতে দেখা যায়। সায়মা ওয়াজেদ পুতুলসহ অনেক নেতৃবৃন্দ বৈঠকে ছিলেন বলে দাবি করা হয়। ভিডীওটির কি-ফ্রেম সার্চ করে দেখা যায়, ২০২৫-এর অক্টোবরে আপলোড হওয়া একটি ইউটিউব ভিডিও পাওয়া যায়। ওই সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন। এই ভিডিওর সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের বলে দাবি করা ভিডিওটির কিছু কি-ফ্রেমের হুবহু মিল রয়েছে। অর্থাৎ, পুরানো ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের মিটিং হয়েছে বলে দাবি করা হচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে কার্যত অদৃশ্য। পুরানো ভিডিও ও ছবি প্রচারের মাধ্যমে দলটি অনলাইনে নিজেদেরকে রাজপথে সক্রিয় হিসেবে দেখাতে চাচ্ছে বলে ধারনা করা যায়। 

Topics:

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৮ অক্টোবর ২০২৬

‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
২৮ সেপ্টেম্বর ২০২৬

৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া

মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
২৭ সেপ্টেম্বর ২০২৬

নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড
২৪ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের কারণে নয়, গ্রেপ্তারে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

পুরোনো ছবি দেখিয়ে নিজেকে চাঙ্গা প্রমাণে মরিয়া কার্যক্রম-নিষিদ্ধ আ.লীগ

বিশ্লেষণ

পুরোনো ছবি দেখিয়ে নিজেকে চাঙ্গা প্রমাণে মরিয়া কার্যক্রম-নিষিদ্ধ আ.লীগ

২৩ জুন ২০২৬

<p>পুরোনো ছবি দেখিয়ে নিজেকে চাঙ্গা প্রমাণে মরিয়া কার্যক্রম-নিষিদ্ধ আ.লীগ
<br /></p>