| বিশ্লেষণ
NPSB পদ্ধতিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠালে ১% হারে চার্জ কাটার দাবিটি সঠিক নয়
১৫ অক্টোবর ২০২৬
NPSB পদ্ধতিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠালে ১% হারে চার্জ কাটা হবে, এমন দাবি করে কিছু পোস্ট ফেসবুকে ছড়াচ্ছে। দাবিটি সঠিক নয়। NPSB-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে আগের মতোই প্রতি লেনদেনে ১০ টাকা ফি প্রযোজ্য রয়েছে; এ নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।
S. M. Tanvir Uddin নামে একজন ফেসবুকে লিখেছেন, “আজ বিম্পি সরকার ঘোষণা করেছে আন্তঃব্যাংক লেনদেনে ১% চার্জ কাটবে। এর মানে হলো মাত্র ১ লক্ষ টাকায় ১০০০ টাকা চার্জ দিতে হবে।” এই পোস্টটিতে বাংলাদেশের ব্যাংকের দেওয়া একটি সার্কুলারের অপব্যাখ্যা করা হয়েছে।
গত ১ জুলাই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, “NPSB এর আওতায় কেবল Bangla QR পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে Bank Account, Debit & Prepaid Card, Credit Card, MFS, PSP এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক/প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য MDR এর সর্বনিম্ন হার ১.০০% (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হলো।”
অর্থাৎ, সার্কুলারে নির্ধারিত ১% হারটি কেবল Bangla QR-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে মার্চেন্টের কাছ থেকে আদায়যোগ্য MDR। এটির সাথেNPSB-এর আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ফি-এর সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বাংলাফ্যাক্টকে বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গতকাল ১ জুলাই থেকে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য বাংলা কিউআর নেটওয়ার্কে যুক্ত হওয়া পুরোপুরি বাধ্যতামূলক করা হয়েছে।
Topics:
‘রিকনসিলিয়েশন’ শব্দের অপব্যাখ্যা করে অনলাইনে প্রোপাগান্ডায় মেতে উঠেছেন আওয়ামীপন্থীরা
৩১ বছরের ময়নাতদন্তকারী ডাক্তারের নামে প্রচারিত পরজীবী ও বায়োফিল্মের গল্পটি ভুয়া
মার্কিন কর্মকর্তার বক্তব্যের অপব্যাখ্যা করে কাল্পনিক বয়ান ছড়াচ্ছেন সালাহউদ্দীন শোয়েব চৌধুরী
নিরঞ্জনকে হত্যার কারণ উদঘাটনের আগেই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে সংবাদ প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বিশ্লেষণ