| বিশ্লেষণ
ফার্স্টপোস্টে মাইকেল রুবিনের বাংলাদেশ নিয়ে আকাশ-কুসুম নিবন্ধ
২৮ অক্টোবর ২০২৬
ভারতীয় সংবাদমাধ্যমফার্স্টপোস্ট-এ ২৪ অক্টোবর ২০২৬ প্রকাশিত এক মতামত নিবন্ধে দাবি করা হয়েছে, জাতিসংঘ ২০২৪ সালে বাংলাদেশে একটি ‘ক্যু’ সমর্থন করেছিল এবং সেই সমর্থন দাঁড়িয়ে ছিল একটি ‘মিথ্যা’ মৃত্যুসংখ্যার ওপর। নিবন্ধটি পরদিন লেখকের প্রতিষ্ঠানমিডল ইস্ট ফোরামের ওয়েবসাইটে পুনঃপ্রকাশিত হয়।
বাংলাফ্যাক্ট নিবন্ধটির প্রতিটি তথ্যগত দাবি জাতিসংঘের মূল নথি, বাংলাদেশ সরকারের গেজেট, নির্বাচন কমিশনের ফলাফল এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখেছে। যাচাইয়ে দেখা গেছে, নিবন্ধের দাবিটি কিছু অবাস্তব ভিত্তির ওপর দাঁড়ানো, এতে জাতিসংঘের অবস্থান উল্টো করে উপস্থাপিত হয়েছে, এবং সহায়ক দাবিগুলোর বেশিরভাগই হয় ভুল, নয়তো প্রেক্ষাপটহীন।
বাংলাদেশ নিয়ে লেখকের পূর্বাভাস বারবার ভুল প্রমাণিত
নিবন্ধটি ভারতীয় সংবাদমাধ্যমে ছাপা হলেও এর লেখকমাইকেল রুবিন একজন মার্কিন নাগরিক। তিনি পেন্টাগনের সাবেক কর্মকর্তা, ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং ফিলাডেলফিয়াভিত্তিক মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক। তাঁর মূল বিশেষজ্ঞতা ইরান, তুরস্ক ও আফ্রিকার হর্ন অঞ্চল।
বাংলাদেশ নিয়ে রুবিনের আগেও বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন, যা ভুল প্রমাণিত হয়েছে। ২০২৫ সালের মার্চে১৯ফর্টিফাইভ-এ তিনি সেনাবাহিনী ক্ষমতা নেবে কি না, সেই প্রশ্ন তুলে সেনাপ্রধানকে কার্যত হস্তক্ষেপের আহ্বান জানান এবং সম্ভাব্য সেনা পদক্ষেপকে ‘পাল্টা-অভ্যুত্থান’ হিসেবে বৈধতা দেন। সেই সপ্তাহেই আইএসপিআর ভারতীয় একটি সংবাদমাধ্যমের ‘আসন্ন অভ্যুত্থান’ প্রতিবেদনকেভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে নাকচ করে, এবং বাস্তবে কোনো অভ্যুত্থান ঘটেনি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক আগে রুবিনআইএএনএস-কে বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অথচ নির্বাচনের পর প্রধান প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী নিজেইপরাজয় মেনে নেয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিজয়ী দলকেপ্রথম দিকেই অভিনন্দন জানান। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছিল।
জাতিসংঘ সমর্থন দিয়েছিল ৫ আগস্টেই, ১৪০০ মৃত্যুর তথ্য আসে ছয় মাস পর
রুবিনের মূল অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানকে জাতিসংঘ ১৪০০ মৃত্যুর মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে সমর্থন দিয়েছে। অথচ হাসিনার পতনের পরপর ৫ আগস্টেই জাতিসংঘ “বাংলাদেশের মানুষের প্রতি পূর্ণ সংহতি” জানিয়ে বিবৃতি দিয়েছিল। পরে ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে আরেকটি বিবৃতি দেয় জাতিসংঘ, এবং সেখানে তখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে “৩০০ এর বেশি মানুষ” হত্যার শিকার হয়েছে বলে উল্লেখ করে। কিন্তু জাতিসংঘ মানবাধিকার দপ্তরের (ওএইচসিএইচআর)তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি ২০২৫, শেখ হাসিনার পতনের ছয় মাসেরও বেশি পরে, যেখানে তদন্তের মাধ্যমে ১৪০০ মৃত্যুর তথ্য উঠে আসে। ফলে এটা বলার সুযোগ নেই যে ১৪০০ মৃত্যুর তথ্যের ওপর দাঁড়িয়েই জাতিসংঘ গণ-অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছিল।
ইউনূস সংখ্যা ‘বাড়াননি’, নামসহ তালিকা আছে, এবং তা জামায়াতের নয়
রুবিনের দাবি, ইউনূসের সংখ্যা বাড়ানোর সব কারণ থাকা সত্ত্বেও তিনি ৮০০-র কথাই বলেছেন, যতক্ষণ না জাতিসংঘ ‘ব্যাখ্যাহীনভাবে’ তা বাড়িয়ে দেয়। ২৭ সেপ্টেম্বর ২০২৪ জাতিসংঘ সাধারণ পরিষদে ইউনূস বলেছিলেন, আন্দোলনেআনুমানিক ৮০০-র বেশি মানুষ শহীদ হয়েছেন। এটি ছিল ক্ষমতাচ্যুতির মাত্র সাত সপ্তাহ পরের প্রাথমিক হিসাব, এবং শব্দচয়নেই ‘আনুমানিক’ ও ‘বেশি’ কথাগুলো ছিল।
রুবিনের যুক্তি আসলে নিজের বিরুদ্ধেই যায়। জাতিসংঘের ১,৪০০-র প্রতিবেদন প্রকাশের পরও অন্তর্বর্তী সরকারের সরকারি গেজেট ৮৫০-এর নিচেই থেকেছে, এমনকি যাচাই করে নাম বাদও দেওয়া হয়েছে।
রুবিন আরও লিখেছেন, আওয়ামী লীগ নিহতদের নাম বলতে পারে, কিন্তু জামায়াত পারে না, কারণ তাদের দাবি করা ভুক্তভোগীদের ‘বেশিরভাগের অস্তিত্বই নেই’। অথচ নামভিত্তিক তালিকাটি জামায়াতের নয়; এটি প্রকাশ করেছে সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।টিবিএসের প্রতিবেদন অনুযায়ী, গেজেটে প্রত্যেক শহীদের নাম, মেডিকেল কেস আইডি, বাবা-মায়ের নাম এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা রয়েছে।
পুলিশ ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রশ্নে জাতিসংঘ নীরব ছিল — রুবিনের এই ইঙ্গিতও সঠিক নয়। জাতিসংঘের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সমর্থক, পুলিশ সদস্য এবং ধর্মীয় ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলারদ্রুত ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে বলেছিল, এবং এসব প্রতিশোধমূলক মামলায় গ্রেপ্তারের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করায় সরকারের সমালোচনাও করেছিল।
জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, বিপক্ষে ছিল
নিবন্ধের সবচেয়ে গুরুতর বিকৃতি এখানেই। রুবিনের দাবি, জাতিসংঘ ও পশ্চিমা কর্মকর্তারা তথ্য ‘ম্যাসাজ’ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন। অথচ জাতিসংঘের ঠিক সেই তথ্যানুসন্ধান প্রতিবেদনই রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিল।
ঢাকা কুরিয়ারের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছিল, দল নিষিদ্ধ করলে প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরা বাধাগ্রস্ত হবে। প্রতিবেদন প্রকাশের দিনই ভারতের সরকারি বেতারঅল ইন্ডিয়া রেডিও শিরোনাম করেছিল, জাতিসংঘ কোনো দল নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে।
অন্তর্বর্তী সরকার এই সুপারিশ উপেক্ষা করে ১২ মে ২০২৫ সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে, এবং নির্বাচন কমিশন দলটিরনিবন্ধন স্থগিত করে। এরপর ১৬ জুন ২০২৫ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে জাতিসংঘ মানবাধিকার প্রধান ফলকার টুর্ক প্রকাশ্যে বলেন, রাজনৈতিক দল ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ দেওয়া আইনি সংশোধনী নিয়ে তিনি উদ্বিগ্ন, কারণ তা সংগঠন, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকেঅযৌক্তিকভাবে সীমিত করে।প্রথম আলোও এই বক্তব্য প্রকাশ করে।
অর্থাৎ যে প্রতিষ্ঠানকে রুবিন আওয়ামী লীগ নিষিদ্ধের ষড়যন্ত্রকারী বলছেন, সেই প্রতিষ্ঠানই নিষেধাজ্ঞার আগে তার বিরুদ্ধে সুপারিশ করেছে এবং পরে প্রকাশ্যে সমালোচনা করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পুরোনো পর্তুগিজ সমাজতন্ত্রী’ বলে ব্যক্তিগত আক্রমণ এই নথিভুক্ত তথ্য বদলায় না।
নির্বাচন নিয়ে অপপ্রচার
রুবিন লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক নির্বাচনে জিতেছেন যেখানে ‘কেবল এক পক্ষ’ লড়তে পেরেছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী বিএনপি জোট ২১২টি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট৭৭টি আসন পায়। রুবিন যে জামায়াতকে এই বন্দোবস্তের মূল সুবিধাভোগী বলছেন, সেই দলই নির্বাচনে হেরেছে এবং পরাজয় মেনে বিরোধী দলের ভূমিকা নিয়েছে।
আওয়ামী লীগ দল হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। প্রাসঙ্গিকভাবে, আওয়ামী লীগ নিজেই ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে জয়ী হয়েছিল প্রধান বিরোধী দলগুলোর বর্জন ওরেকর্ড কম ভোটার উপস্থিতির মধ্যে; রুবিনের মানদণ্ড প্রয়োগ করলে সেই নির্বাচনের বৈধতা আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়।
আওয়ামী লীগ ‘নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল’, রুবিনের এই দাবির পক্ষেও নিবন্ধে কোনো জরিপ, ভোটের তথ্য বা অন্য প্রমাণ নেই। ২০০৮ সালের পর দলটি আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃত কোনো সর্বদলীয় নির্বাচনে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেনি।
Topics:
ভারতীয় গণমাধ্যম
শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
বিশ্লেষণ