| বিশ্লেষণ

সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ও মার্কিন প্রেসিডেন্টের নামে মিথ্যা তথ্য উপস্থাপন

২৮ অক্টোবর ২০২৬

গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের একটি রুমে সজীব ওয়াজেদ জয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সরকার, ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে উপস্থাপন করা তিনটি মিথ্যা তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় “Center for US–Bangladesh Relations” নামের একটি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে। এটির ওয়েবসাইট ডোমেইন এই বছর মার্চে নিবন্ধিত হয়েছে বলে ডোমেইন যাচাই টুল হুইজ থেকে জানা যায়। 

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে ১৭০০ মৃত্যুর তথ্য রয়েছে বলে মিথ্যা দাবি

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে জয় দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতা বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে ১৭০০ জন নিহতের তথ্য রয়েছে। জয় বলেন, “আপনারা সবাই নিশ্চয়ই জাতিসংঘের সেই সংখ্যাটি দেখেছেন, যেখানে আন্দোলনে ১,৭০০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। আমি এই সংখ্যাটিকে একটু বিশদভাবে বিশ্লেষণ করতে চাই। ইউনূস সরকারের নিজস্ব প্রাতিষ্ঠানিক হিসাব অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৮০০-এর কিছু বেশি।” অথচ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে ১৭০০ নয়, ১৪০০ মৃত্যুর কথা উল্লেখ ছিল।

জয় আরও বলেন, “ইউনূস সরকার যে ৮০০ বা তার কাছাকাছি সংখ্যাটি স্বীকার করে, তার মধ্যে সরকারিভাবে ৪৪ জন পুলিশ কর্মকর্তা ছিলেন। কিন্তু আমাদের কাছে এর চেয়ে অনেক বেশি সংখ্যক পুলিশ নিহত হওয়ার ছবিভিত্তিক প্রমাণ রয়েছে এবং আজ পর্যন্ত বাংলাদেশে ১,০০০-এরও বেশি পুলিশ কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মরদেহ কখনোই উদ্ধার করা যায়নি। ধারণা করা যায়, তাঁদের অনেকে হয়তো ভারতে পালিয়ে গেছেন, তবে সেই সংখ্যা খুব বেশি নয়।”

জয়ের এই দাবির পক্ষে আদতে কোনো প্রমাণ নেই। পুলিশ সদর দপ্তরের এক বার্তায় ৪৪ পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীর হত্যাকারী ও হোলি আর্টিজেন মামলার আসামীদের মুক্তি দেওয়ার ভুয়া দাবি

সজীব ওয়াজেদ জয় বলেন, “ইউনূস সরকার প্রথম যেসব কাজ করেছে, তার একটি হলো বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত সব সন্ত্রাসীকে কারাগার থেকে মুক্তি দেওয়া। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীর হত্যাকারীরাও ছিল। তাঁদের মুক্তি দেওয়া হয়েছিল। সে সময় মার্কিন দূতাবাস চরম উদ্বেগ প্রকাশ করেছিল এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে আমাদের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল। আমরা তাঁদের খুঁজে বের করেছিলাম, আদালতে অপরাধ প্রমাণিত হয়েছিল এবং সাজা দেওয়া হয়েছিল। ইউনূস তাঁদের সবাইকে মুক্ত করে দিয়েছে।”

এ তথ্যটিও অসত্য। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ৩১ আগস্ট ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে ছয়জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর দুজনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে পলাতক  ছিলেন চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন। বাকি চারজন কারাবন্দী ছিলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও তাদের মুক্তি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায় নি।

জয় আরেকটি দাবি করেছেন, “হোলি আর্টিসান বেকারির হামলাটি ছিল বাংলাদেশের মাটিতে বিদেশি নাগরিকদের ওপর হওয়া সবথেকে বড় সন্ত্রাসী হামলা। এতে বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন জাপানি। আমাদের সরকার সেই সন্ত্রাসীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করেছিল এবং আদালতে তাঁদের সাজা হয়েছিল। ইউনূস সরকার তাঁদের সবাইকে মুক্তি দিয়েছে।” 

তাঁর এই দাবিটিও মিথ্যা। এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। ‘নব্য জেএমবির’ সাত সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট সেই সাজা পরিবর্তন করে ওই ৭ আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের  ১৭ জুন মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আসামীদের কাউকে মুক্তি দেওয়া হয়নি।

মার্কিন প্রেসিডেন্টের নামে ছড়ানো ভুয়া তথ্য

সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয়ের পাশে বসা নূরুন নবী নামে একজন বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন যে, শুধু একটি মার্কিন সংস্থা 'ইউএসএআইডি' (USAID)-ই শেখ হাসিনার সরকারকে অপসারণের জন্য ৫০ মিলিয়ন ডলার খরচ করেছে।” ডোনাল্ড ট্রাম্পের বরাতে ছড়ানো এই তথ্যটি ভুয়া। ট্রাম্প বরং এর বিপরীত কথা বলেছেন এবং বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের 'ডিপ স্টেটের' ভূমিকার প্রশ্ন নাকচ করে দিয়েছিলেন। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরে এক যৌথ সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 'ডিপ স্টেটের' ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই।"

Topics:

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
১৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
বিভ্রান্তিকর
১১ নভেম্বর ২০২৬

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
১১ নভেম্বর ২০২৬

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ

পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
৯ নভেম্বর ২০২৬

রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ও মার্কিন প্রেসিডেন্টের নামে মিথ্যা তথ্য উপস্থাপন

বিশ্লেষণ

সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ও মার্কিন প্রেসিডেন্টের নামে মিথ্যা তথ্য উপস্থাপন

২৮ অক্টোবর ২০২৬

<p>সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ও মার্কিন প্রেসিডেন্টের নামে মিথ্যা তথ্য উপস্থাপন<br /></p>