| বিশ্লেষণ
ফটোকার্ডে ঘটনাস্থলের নাম নেই, মনোযোগ টানতে গণমাধ্যমের অসাধু কৌশল
৩ নভেম্বর ২০২৬
মন্দিরে আটকে রেখে ধর্ষণ, থানার ভেতরে ধর্ষণ, জুমার নামাজে বিস্ফোরণ — গত কয়েক সপ্তাহে বাংলাদেশের একাধিক টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যম ফেসবুকে এমন ফটোকার্ড প্রচার করেছে, যার ঘটনাগুলো ভারত ও পাকিস্তানের। কিন্তু কার্ডে দেশের নাম নেই। এর ফলে মন্তব্যের ঘরে অনেক পাঠক ঘটনাগুলো বাংলাদেশের ভেবে সরকার ও প্রশাসনকে দোষারোপ করছেন। দেশের নাম থাকে কেবল ‘বিস্তারিত কমেন্টে’ দেওয়া লিংকে, যেখানে খুব কম পাঠকই পৌঁছান। এতে ফটোকার্ডের রিচ বাড়ে। কিন্তু বিশ্বাসযোগ্যতা কমছে গণমাধ্যমের, বাড়ছে বিভ্রান্তি।
কার্ডে নেই, খবরে আছে
আরটিভির ‘মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ’ ফটোকার্ডে স্থানের উল্লেখ নেই; অথচ মূল প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ভারতের পাঞ্জাবের অমৃতসরের। ‘অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই ধর্ষণের শিকার নারী’ শিরোনামে বাংলা টিভির কার্ডেও দেশের নাম নেই, যদিও তাদের প্রতিবেদনের প্রথম বাক্যেই রয়েছে ভারতের ঝাড়খণ্ড। একই ঘটনায় চ্যানেল ২৪-এর কার্ডে ছোট করে ‘ঝাড়খণ্ড’ লেখা থাকলেও ‘ভারত’ শব্দটি নেই। অনেক পাঠকই ঘটনাটিকে বাংলাদেশের ভেবে মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে স্কুলছাত্রী ধর্ষণ ও পরে পুলিশের ‘এনকাউন্টারে’ আসামি নিহত হওয়ার খবরেও চ্যানেল ২৪-এর প্রতিবেদন একই ধাঁচে প্রচারিত হয়েছে। ফটোকার্ডগুলো দেখা যাবে এখানে: এক,দুই,তিন,চার।
ভয়েস বাংলার ‘জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ’ কার্ডের ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটের। কার্ডে সূত্র হিসেবে উল্লেখিত বাংলা ট্রিবিউনের প্রতিবেদনের শিরোনামেও দেশের নাম ছিল না।
এসব গণমাধ্যমগুলোর সম্পাদকীয় সিদ্ধান্তের প্রতিফলন। একই ঝাড়খণ্ডের ঘটনায় আরটিভি নিজের ওয়েবসাইটে শিরোনাম করেছে ‘ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে…’। পাকিস্তানের বিস্ফোরণের খবরে মানবজমিন ও ডেইলি স্টার বাংলা শিরোনামেই ‘পাকিস্তানে’ লিখেছে। এর আগে ১৮ সেপ্টেম্বর চ্যানেল ২৪-এর দিল্লির একটি ধর্ষণ-হত্যার স্থানহীন ফটোকার্ড নিয়েও বাংলাফ্যাক্ট একই বিভ্রান্তি চিহ্নিত করেছিল। এছাড়াও গত বছর ৩১ আগস্ট মিডিয়ার এহেন প্রবণতা নিয়েও কাজ করেছিল বাংলাফ্যাক্ট।
এনগেজমেন্টের দাম দিচ্ছে আস্থা
এই ফটোকার্ডগুলোর তথ্য মিথ্যা নয়, কিন্তু উপস্থাপন বিভ্রান্তিকর। ফেসবুকে বেশিরভাগ পাঠক কার্ডের শিরোনাম দেখেই প্রতিক্রিয়া দেখান। সেখানে ধর্ষণ বা বিস্ফোরণের মতো স্পর্শকাতর ঘটনা থেকে দেশের নাম সরিয়ে দিলে পাঠক স্বাভাবিকভাবেই ধরে নেন ঘটনাটি নিজের দেশের। এতে ক্ষোভ বাড়ে, ক্ষোভে বাড়ে মন্তব্য ও শেয়ার, আর তাতে বাড়ে রিচ। অর্থাৎ স্থান গোপন রাখা এখানে অসাবধানতা নয়, মনোযোগ টানার একটি কৌশল।
সাংবাদিকতার মৌলিক নীতিতে ‘কোথায়’ খবরের অপরিহার্য অংশ। সেটি বাদ দিয়ে শিরোনাম বানানো শুধু পাঠককে ঠকানো নয়; এটি জনমনে বিকৃত ধারণা তৈরি করে এবং রাজনৈতিক প্রোপাগান্ডার কাঁচামাল জোগায়। এর সমাধান শিরোনাম বা কার্ডে একটি শব্দ যোগ করে দেয়া। কিন্তু অনলাইনে রিচ বাড়ানোর জন্য তা সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে অনেক গণমাধ্যম।
Topics:
শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নেত্রকোণায় জুলাই স্তম্ভে আগুন ও জাবি শিক্ষার্থীকে নির্যাতন
আরএসএস-এর ‘জয় শ্রীরাম’ বলানোর কায়দায় ‘জয় বাংলা’ বলানো:
অনলাইনে অভিনেত্রী শাওনসহ ফ্যাসিস্টদের উল্লাস
ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে এশিয়ার পাঁচ দেশে সফর স্থগিত করেছেন ইতালীর প্রধানমন্ত্রী, কিন্তু শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে শিরোনাম করেছে কয়েকটি গণমাধ্যম।
From ‘Crime’ to ‘Communal’ Narrative : How Indian Outlets Reframed Violence in Bangladesh
ফেনীকে বাংলাদেশের ‘চিকেন নেক’ আখ্যা দিয়ে
ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে আক্রমণাত্মক প্রচার
বিশ্লেষণ