| বিশ্লেষণ

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?

৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ১ নভেম্বর ২০২৬ থেকে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের আন্দোলনে উত্তাল হয়ে উঠলেও গত ৭২ ঘণ্টায় ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে পোশাক কারখানার বাস্তব সংকটের বিষয়টি প্রায় অনুপস্থিত। এর পরিবর্তে ভারতীয় ইংরেজি, হিন্দি ও বাংলা সংবাদমাধ্যমগুলোর নজর ছিল মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরের ওপর। ‘অগ্নিগর্ভ বাংলাদেশ’ কিংবা ‘মজদুরদের বিদ্রোহ’ শীর্ষক মুখরোচক শিরোনামের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে চরম অনিশ্চিত ও বিপজ্জনক হিসেবে চিত্রিত করার একটি প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রেতাদের মনে তৈরি পোশাক সরবরাহ শৃঙ্খল নিয়ে আতঙ্ক তৈরি এবং ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রাক্কালে ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল দেখানোর চেষ্টা আছে কি?

আইন-শৃঙ্খলা ও সহিংসতাকে কেন্দ্র করে শিরোনামের রাজনীতি

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া পোশাক শ্রমিকদের আন্দোলন কাভার করতে গিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো মূলত বিক্ষোভের ধরন ও সংঘাতময় দিকগুলোকে প্রাধান্য দিয়েছে। বিশেষ করে গাজীপুর ও ঢাকায় সড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন দেওয়া এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের খবর ব্যাপকভাবে প্রচারিত হয়।

১ নভেম্বর ভারতীয় প্রভাবশালী ইংরেজি দৈনিক  ইন্ডিয়া টুডে  "Bangladesh garment workers torch police box, block highway over wage hike demand" শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে গাজীপুর ও ঢাকার মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং ৩০ হাজার টাকা মজুরি দাবির কথা তুলে ধরা হয়। একইভাবে ভারতীয় হিন্দি সংবাদমাধ্যম  আজতাক  একই দিনে অত্যন্ত সেনসেশনাল শিরোনাম করে: "बांग्लादेश में मजदूरों का विद्रोह! वेतन बढ़ाने की मांग पर तोड़फोड़ और आगजनी" (বাংলাদেশের শ্রমিকদের বিদ্রোহ! মজুরি বৃদ্ধির দাবিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ)। প্রতিবেদনে বাংলাদেশের ৩৮.৭০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি খাত হুমকিতে পড়েছে, এমনটি বারবার জোর দিয়ে বলা হয়। আজতাকের একই পাতার ‘সম্পর্কিত খবর’ অংশটিও লক্ষণীয়। সেখানে পোশাক শ্রমিক আন্দোলনের পাশে সাজানো হয়েছে বাংলাদেশে ‘ভারতবিরোধী স্লোগান’, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ‘র’-এর এজেন্ট হওয়ার অভিযোগ এবং হাসিনা সরকারের পতনকে ‘ষড়যন্ত্র’ বলে উপস্থাপনকারী প্রতিবেদন। একটি মজুরি আন্দোলন এভাবে অস্থিরতা ও ষড়যন্ত্রের বৃহত্তর আখ্যানের অংশ হয়ে পাঠকের সামনে আসে। 

কলকাতাভিত্তিক বাংলা দৈনিক  বর্তমান পত্রিকা  ১ ও ২ নভেম্বর তাদের প্রতিবেদনে পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে "পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ" এবং "অগ্নিগর্ভ বাংলাদেশ" জাতীয় শব্দবন্ধ ব্যবহার করে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, মিরপুর মেট্রো স্টেশনের গেট বন্ধ হওয়া এবং বিজিবি মোতায়েনের ওপর আলোকপাত করে।

তবে এসব প্রতিবেদনের কোনোটিতেই শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত সংকট তুলে ধরা হয়নি। উপরন্তু ভারতীয় গণমাধ্যমের একটি অংশের বয়ানে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন বাংলাদেশের পোশাক শিল্পখাত ধ্বংসের মুখে। অথচ অর্থনৈতিক তথ্য ও বাস্তব বাজারচিত্র ভিন্ন কথা বলে।

পাশাপাশি, টেক্সটাইল সংক্রান্ত ভারতীয় বিটুবি পোর্টাল  ফাইবারটুফ্যাশন  ৩১ অক্টোবর ২০২৬ একটি তথ্য বিশ্লেষণ প্রকাশ করে ("Bangladesh's EU apparel market: A changing export landscape?")। এতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট মেয়াদে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং ইইউ বাজারে বাংলাদেশের শেয়ার ২১.৫ শতাংশ থেকে কমে ১৯.৮ শতাংশে নেমে এসেছে। অথচ বাজার শেয়ারের এই হ্রাস বৈশ্বিক চাহিদা, জ্বালানি সংকট ও পরিবহন খরচের পরিবর্তনের ফল, যা কেবল সাময়িক রাজপথের আন্দোলনের কারণে ঘটেনি। 

এর পেছনে যৌক্তিকতা কী থাকতে পারে? ভারতীয় সংবাদমাধ্যমের নেতিবাচক কাভারেজ ও শব্দচয়নের পেছনে আন্তর্জাতিক ক্রেতাদের মনে ভয় সঞ্চার করে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নেওয়ার একটি কৌশল কাজ করছে কি? চুক্তির আলোচনা ২০২৬ সালের ২৭ জানুয়ারি নয়াদিল্লিতেসম্পন্ন হয়, এবং ভারতীয় প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিক স্বাক্ষর হওয়ার কথা১৬ ডিসেম্বর। চুক্তিটি ভারতীয় পোশাকের ওপর ইইউর ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত শুল্ক তুলে দিয়ে ভারতকে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধার কাছাকাছি নিয়ে যাবে। চুক্তির আলোচনা শেষে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রকাশ্যেই বাংলাদেশের নাম নিয়ে বলেছিলেন, ভারতের ইউরোপমুখী বস্ত্র রপ্তানি দ্রুত ৭ বিলিয়ন থেকে৩০-৪০ বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব। 

২০২৬ সালের জানুয়ারি মাসে নয়া দিল্লি সম্মেলনে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা চূড়ান্ত হয় এবং আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এই প্রেক্ষাপটে একটি দেশের সরবরাহব্যবস্থাকে ‘অগ্নিগর্ভ’ ও শ্রমিকদের ‘বিদ্রোহী’ হিসেবে উপস্থাপন ক্রেতাদের ধারণাকে প্রভাবিত করতে পারে। 

Topics:

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম
১৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পরিচয় কেবল ‘সাবেক প্রধানমন্ত্রী’ লিখছে কতিপয় গণমাধ্যম

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি
বিভ্রান্তিকর
১১ নভেম্বর ২০২৬

হামলার সংবাদে ভুক্তভোগীর গোপনীয়তা ও মর্যাদা: শ্রীমঙ্গলের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমের নৈতিক বিচ্যুতি

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ
১১ নভেম্বর ২০২৬

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ

পাসপোর্ট হাতে নয়, হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে
৯ নভেম্বর ২০২৬

রিজার্ভ বেচে চলছে দেশ বলছে আওয়ামী লীগ, কিন্তু রিজার্ভ খালি হয়েছে তাদের সময়েই

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?

বিশ্লেষণ

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?

৪ নভেম্বর ২০২৬

<p>ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাতের আন্দোলন নিয়ে চাঞ্চল্য সৃষ্টির পেছনে কী আছে?<br /></p>