| ফ্যাক্ট চেক | ফ্যাক্ট স্টোরি

জ্বালানি সংকট নিয়ে অপতথ্যে সয়লাব সামাজিক মাধ্যম

৫ এপ্রিল ২০২৬

চলমান জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোমাধ্যমে নিয়মিত অপতথ্য প্রচার হতে দেখেছে বাংলাফ্যাক্ট। এই ধরনের অপতথ্য প্রচারের নির্দিষ্ট কৌশল খেয়াল করা যায়। এআই-সৃষ্ট ছবির পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্গাত্মক পেজের মজার ছলে তৈরি ফটোকার্ডকে আসল ভেবে প্রচার করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই ধরনের কনটেন্ট দ্রুত জনমনে বিভ্রান্তি তৈরি করে। বিগত কয়েকদনে ছড়িয়ে পড়া এমন কিছু অপতথ্য নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। এর বাইরেও আরও অপতথ্য প্রচার হয়ে থাকতে পারে। আবার, এই ছবি ও ফটোকার্ডগুলোও একের অধিক জায়গা থেকে প্রচারিত হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না। তদারকিতে থাকবে ছাত্রদল, যুবদলের নেতাকর্মী’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলমান জ্বালানি সংকটের মধ্যে রুহুল কবির রিজভীর নামে ভুয়া এই মন্তব্যটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া য়।

গত ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার নোটিশ দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, সপ্তাহে বর্তমান ৫ কর্মদিবসের পরিবর্তে ৩ দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) স্বশরীরে উপস্থিত থেকে অফিস কার্যক্রম পরিচালিত হবে। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটি ভুয়া। এ ধরণের কোনো পত্র জারি করা হয়নি বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেলের সংকট দেখাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়, যেখানে একটি বন্ধ পেট্রোল পাম্পের কাছে কিছু মানুষকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। তবে ছবিটি আসল নয়, বরং এআই-সৃষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের মাধ্যমে যাচাই করে ছবিটি ৯৯.৮% শতাংশ এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। বিস্তারিত দেখুন এখানে

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জ্বালানি মন্ত্রীর নিজস্ব সিন্ডিকেট সারাদেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে’ বলে মন্তব্য করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি। গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে তাঁর এমন মন্তব্য খুজে পাওয়া যায়নি।

বিদ্যুৎমন্ত্রীকে উদ্ধৃত করে ‘বিদ্যুৎ ব্যবহার করা যাবে না হারিকেন কিংবা মোমবাতি ব্যবহার করুন’ শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি। গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে তার এমন মন্তব্য খুজে পাওয়া যায়নি। মূলত, Janina Television নামের একটি ব্যাঙ্গাত্মক পেজের কনটেন্টকে আসল দাবিতে প্রচার করা হয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। দাবি করা হয় তিনি বলেছেন, ‘ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মত “দিল্লি না ঢাকা” স্লোগান দিলেই তো হবে না, বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে’। তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে,  ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ব্যঙ্গাত্মক পেজ থেকে তার নামে এই মন্তব্যটি প্রথমে ছড়ানো হয়। পরবর্তীতে ব্যঙ্গাত্মক পোস্টটি আসল দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে।’ তবে শেখ রবিউল আলম এমন কোনো মন্তব্য করেননি। । প্রকৃতপক্ষে, ‘চ্যানেল এআই’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজের পোস্টকে আসল বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। বিস্তারিত দেখুন এখানে

Topics:

মন্ত্রীদের নিয়ে ইন্টারনেটে ছড়ানো কিছু অপতথ্য
১৫ মার্চ ২০২৬

মন্ত্রীদের নিয়ে ইন্টারনেটে ছড়ানো কিছু অপতথ্য

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

জ্বালানি সংকট নিয়ে অপতথ্যে সয়লাব সামাজিক মাধ্যম

ফ্যাক্ট চেক