| ফ্যাক্ট চেক | বিবিধ
গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের
২০ জুলাই ২০২৫
বিভ্রান্তিকর
গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন ৫জন নিহতের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আজ রোববার (২০ জুলাই) হরতালের আহ্বান জানায়। এরই প্রেক্ষিতে, হরতালে রাজধানীর গুলিস্তানে দলটির নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি আজকের (২০ জুলাই) নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। এর শিরোনাম থেকে জানা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
এসব তথ্যসূত্র সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ থেকে জানা যায়, সেদিন রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে দুর্বৃত্তরা 'ভিক্টর ক্লাসিক' নামের একটি বাসে আগুন দেয়। সেদিন সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে গণমাধ্যমটি উল্লেখ করে।
অর্থাৎ, ২০২৩ সালের ৩ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওকে আজ (২০ জুলাই) আওয়ামী লীগের ডাকা হরতালে বাস পোড়ানোর দৃশ্য দাবিতে ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর।
Topics:
মিথ্যা
১৬ জুন ২০২৬
আফগানিস্তানের ভিডিওকে বিএনপি আমলে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও দাবি করে প্রচার
১২ জুন ২০২৬
হালালা সেন্টারের সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে জিয়া বিন কাসেমের পুরোনো ছবি
বিভ্রান্তিকর
২১ মে ২০২৬
ছিনতাইয়ের ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মিথ্যা
৯ অক্টোবর ২০২৫
নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
মিথ্যা
৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশের নয়, ছিনতাইয়ের এই ভিডিওটি ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক