| ফ্যাক্ট চেক | জাতীয়
ভারতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে বাংলাদশের বলে প্রচার
৩ নভেম্বর ২০২৫
রাজধানীতে দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির দৃশ্য দাবি করে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে, যাচাইয়ে দেখা গিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের একটি ঘটনার।
ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার ভার্গব ক্যাম্প (Bhargava Camp) এলাকায় একটি গহনার দোকানে তিনজন মুখোশধারী সশস্ত্র ডাকাত লুটপাট চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আসলে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতের রিপাবলিক ওয়ার্ল্ড -এর ওয়েবসাইটে ‘Three Masked Men Loot Jeweler’s Shop in Jalandhar at Gunpoint, Incident Caught on CCTV’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এবং নিউজ১৮ -এর প্রতিবেদনেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভিডিওটি গত ৩০ অক্টোবরে সংঘটিত পাঞ্জাবের জলন্ধরের ভার্গব ক্যাম্প এলাকার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ।
অর্থাৎ, ভারতের ঘটনাকে বাংলাদশের ঘটনা বলে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মাওলানা মামুনুল হকের মিছিলের এই ছবিটি আসল নয়, এটি এআই দিয়ে মডিফাই করা
ইয়ামাহা শোরুমে হত্যাকাণ্ডের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বাংলাদেশি হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা দাবি করে নেপালের ভিডিও প্রচার
টিএমসি আবার জিতলে বাংলাদেশ থেকে ভারতে ফেরার দাবি করে ছড়ানো ভিডিওটি সাজানো
ফ্যাক্ট চেক