| ফ্যাক্ট চেক | জাতীয়

হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে

১১ নভেম্বর ২০২৫

মিথ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে, হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্ত তৌহিদী জনতা আগুন দিয়েছে।

তবে দাবিটি সত্য নয়। হবিগঞ্জ ইসকন মন্দিরে অগ্নিকান্ডের সূত্রপাত হয় মূলত রান্নাঘরে দুর্ঘটনা থেকে। 

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে ‘Dinrat News।দিনরাত নিউজ’ নামে একটি ফেসবুক পেজে গতকাল সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, হবিগঞ্জ শহরের বগলাবাজারে ইসকন মন্দিরে গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরের রান্নাঘরে রাধুনিরা রান্নার সময়ে অসাবধান বশত কড়াইয়ে তেল পড়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে রান্নাঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।

দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে গতকাল সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। 

বিষয়টির আরও সত্যতা যাচাই করতে বাংলাফ্যাক্ট টিমের পক্ষ থেকে হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিষয়টি গুজব। রান্নার সময় রান্নাঘর থেকে আগুঞ্জ লাগে।’ 

অর্থাৎ, দাবিটি মিথ্যা। 

Topics:

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
বিভ্রান্তিকর
২৪ আগস্ট ২০২৬

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
মিথ্যা
২৪ আগস্ট ২০২৬

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
২৩ আগস্ট ২০২৬

বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে ভুয়া স্ক্রিনশট প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে

ফ্যাক্ট চেক

হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে

১১ নভেম্বর ২০২৫

<p><strong id="docs-internal-guid-6606dc24-7fff-4a15-6e25-c978ea86b798">হবিগঞ্জ ইসকন মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয়নি, রান্নাঘর থেকে আগুন লেগেছে</strong></p>