| ফ্যাক্ট চেক | জাতীয়
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বীদের সরকারি চাকরি না পাওয়ার দাবিটি মনগড়া ও মিথ্যা
৮ অক্টোবর ২০২৬
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র একটি টকশোতে সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজীজ দাবি করেন, গত দেড় বছরে কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়, বরং গত দেড় বছরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী অনেক ব্যক্তিই সরকারি চাকরি পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত বিভিন্ন ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে হিন্দু ধর্মাবলম্বী একাধিক ব্যক্তির নাম পাওয়া যায়।
তাছাড়া, গত ৮ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ জুডিয়াল সার্ভিস নিয়োগের প্রজ্ঞাপনেও হিন্দু ধর্মাবলম্বী একাধিক ব্যক্তির নাম রয়েছে।
উপরিউক্ত প্রজ্ঞাপন দুটো থেকে স্পষ্ট যে, সময় টিভি'র টকশোতে মাহবুব আজীজের উক্ত মন্তব্যের আগে ও পরে হিন্দু ধর্মাবলম্বী একাধিক ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন।
অর্থাৎ, গত দেড় বছরে কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি বলে সময় টিভির টকশোতে বলা সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজীজের দাবিটি মিথ্যা।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক