| ফ্যাক্ট চেক | জাতীয়
ঘটনাস্থল ‘ভারত’ উল্লেখ না করে গণমাধ্যমের শিরোনাম, বিদেশি ঘটনাকে পাঠক মনে করছে বাংলাদেশের
৪ এপ্রিল ২০২৬
ইরান-ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও পাম্প গুলোতে জ্বালানি তেল নিতে যানবাহন চালকদের দীর্ঘ লাইনে ভোগান্তিতে পড়ার তথ্য গণমাধ্যমে এসেছে।
এরই মাঝে, গতকাল শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ তাদের ফেসবুক পেজে ‘কবরস্থান থেকে উদ্ধার হল ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০' - এমন শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে। প্রায় একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে আরটিভি, চ্যানেল ২৪, নিউজ ২৪, ঢাকা প্রকাশ।
এসব পোস্টের কমেন্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, অধিকাংশ মন্তব্যকারীই ঘটনাটিকে বাংলাদেশের বলে মনে করেছেন। ‘Md Roni Khan’ নামে একটি অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘এই বাংলা দেশ এভাবেই থাকবে এই দেশ কোন দিন কোন প্রধানমন্ত্রী সমনের দিকে এগিয়ে নিতে পারবে না,, কারন আমরা জাতির রক্তে সমস্যা।’ (বানান অপরিবর্তিত)
‘Hafizur Rahman’ লিখেছেন, ‘এই বাংলাদেশ কেমনে ভালো হবে, আমরা শুধু সরকারের দোষ দেই, নিজের বিবেককে প্রশ্ন করে দেখি মানুষ আমরাই খারাপ!!!’ (বানান অপরিবর্তিত)
গণমধ্যমগুলোর ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে একই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের লিংক রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে লেখা এই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের হায়দরাবাদ শহরের। সেখানকার একটি কবরস্থানে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার জব্দ করে স্থানীয় পুলিশ।
অর্থাৎ, ঘটনাস্থল ‘ভারত’ উল্লেখ না করায় গণমাধ্যমের এমন শিরোনাম পাঠকমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে ৩ জন হিন্দু নিহত হওয়ার দাবিটি মিথ্যা
‘শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল বলেই আজ এত লোডশেডিং’ এমন মন্তব্য করেননি বিদ্যুৎমন্ত্রী
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
বাংলাদেশে হত্যাকাণ্ড দাবি করে ব্রাজিলের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নরসিংদীতে মাদ্রাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের
এআই দ্বারা সম্পাদিত ছবি ব্যবহার করে শহীদ আবু সাঈদ চত্ত্বর নিয়ে অপপ্রচার
নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাতের ঘটনাটি বাংলাদেশের নয়, ইন্দোনেশিয়ার
বাংলাদেশ নিয়ে র্যাব সদস্যের মন্তব্যের ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
ফ্যাক্ট চেক