| ফ্যাক্ট চেক | জাতীয়
অবসর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে বিকৃত করে প্রচার
১৯ এপ্রিল ২০২৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রাজনীতি থেকে অবসর নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। মূলত, সময় টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কোনো অভিযোগ করে নয়, বরং বয়স এবং স্বাস্থ্যগত কারণে বিএনপির পরবর্তী কাউন্সিলের পর অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন। তাঁর মতামতের মূল্য দেওয়া হয় না– এমন কোনো মন্তব্য তিনি সেখানে করেননি।
এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই।
পরবর্তীতে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ এপ্রিল ‘অবসর চান মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব পদে আসছে নতুন মুখ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
সময় টিভিকে দেওয়া উক্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি বছরেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে।
কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসার কথা জানিয়ে তিনি বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি।
উক্ত সাক্ষাৎকারের কোথাও তাকে ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো।’ শীর্ষক মন্তব্যটি করতে শোনা যায়নি।
সুতরাং, ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
Topics:
গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক