| ফ্যাক্ট চেক | জাতীয়
খাল খননের বিষয়ে ডা. জাহেদ উর রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে কালের কণ্ঠ
২১ এপ্রিল ২০২৬
দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, “দেশের প্রায় অর্ধেক খালের খননকাজ শেষ”—যা প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমানের বরাতে উপস্থাপন করা হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে, দেশের মোট খালের প্রায় অর্ধেক ইতোমধ্যেই খনন সম্পন্ন হয়েছে।
তবে সংশ্লিষ্ট প্রেস ব্রিফিং যাচাই করে দেখা যায়, ডা. জাহেদ উর রহমান ভিন্ন প্রেক্ষিতে কথা বলেছেন। তিনি জানান, কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ৬৪৫টি, যার মোট দৈর্ঘ্য ১,২৬০ কিলোমিটার। এর মধ্যে খনন সম্পন্ন হয়েছে ৫৬১ কিলোমিটার, অর্থাৎ অগ্রগতি ৪৪.৫৫%।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমরা যেটা কর্মসূচির মধ্যে এনেছি, সেটার ৪৪.৫৫%—অর্থাৎ প্রায় অর্ধেক—আমরা খনন করতে পেরেছি।”
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি “প্রায় অর্ধেক” শব্দটি ব্যবহার করেছেন অগ্রগতির হার বোঝাতে, পুরো দেশের খালের সংখ্যা বা মোট খনন সম্পন্ন হওয়ার দাবি হিসেবে নয়। কিন্তু ফটোকার্ডে সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন দেশের প্রায় অর্ধেক খালের খনন কাজ শেষ হয়ে গেছে যা বক্তব্যের প্রকৃত অর্থকে বিকৃত করে।
ফলে, আংশিক তথ্য ব্যবহার করে তৈরি এই শিরোনাম সাধারণ পাঠকের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক