| ফ্যাক্ট চেক | জাতীয়
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বহু লোকের বাংলাদেশে অনুপ্রবেশের দাবিটি ভুয়া, ছড়ানো ভিডিওটি হুগলির ইজতেমার
৭ মে ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যটির সীমান্ত দিয়ে বহু লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে- এমন দাবি করে একটি ভিডিও ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যটির সীমান্ত দিয়ে বহু লোক বাংলাদেশে অনুপ্রবেশের দাবিটি অসত্য। একই দাবি করে ছড়ানো ভিডিওটি চলতি বছরের ৫ জানুয়ারির ভিন্ন ঘটনার। সেসময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুরের পুইনানে বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশটির মুসুল্লিরা সমাবেত হচ্ছিলেন। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে গত ৫ জানুয়ারি ‘Dip Ghosh’ নামের একজন ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের ইনস্টাওগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশন বলছে, ‘এটি বিশ্বইজতেমা ২০২৬ - এ মুসুল্লিদের সমাবেত হওয়ার দৃশ্য।
ভারতীয় গণমাধ্যম সূত্রে (১, ২) জানা যায়, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুরের পুইনানে চলতি বছরের দুই থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
অর্থাৎ, ভিডিওর দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Dip Ghosh
আনন্দবাজার পত্রিকা
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক