| ফ্যাক্ট চেক | জাতীয়
মুন্নী সাহা আটক হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের
১৩ মে ২০২৬
রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহা আটক হয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সাংবাদিক মুন্নী সাহা আটক হননি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের ৩০ নভেম্বর (শনিবার) রাতের একটি পুরোনো ঘটনার।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
এ ছাড়া ইত্তেফাকের ওয়েবসাইটে সেদিন ‘যেভাবে গ্রেপ্তার হলেন সাংবাদিক মুন্নি সাহা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্ব কারওয়ান বাজারের একটি ভবনের নিচে মুন্নী সাহাকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে তেজগাঁও থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে ডিবি পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। একই দিনে ‘শর্ত সাপেক্ষে ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন মুন্নী সাহা’ শিরোনামে প্রকাশিত অপর একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
তাছাড়া, সম্প্রতি মুন্নী সাহা আটক হয়েছেন–এমন কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র মারফত বা গণমাধ্যমে পাওয়া যায়নি। তিনি কোনো কারণে আটক হলে তা মূলধারার সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার কথা।
অর্থাৎ, কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহা আটক হয়েছে দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের, যা বিভ্রান্তিকর।
Topics:
স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক