| ফ্যাক্ট চেক | জাতীয়

অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে

১৫ জুন ২০২৬

অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য
ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে
মিথ্যা

সম্প্রতি ভারত থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এক বিজিবি সদস্যকে বিএসএফ সদস্যরা মারধর করেছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিএসএফের হাতে বিজিবি সদস্য মারধরের শিকার হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সীমান্তে দুই বাহিনীর মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ৬ জুন রাঙামাটির দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে এক বিজিবি সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়; ছড়ানো ভিডিওটি মূলত সেই ঘটনার দৃশ্য।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মাছরাঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ৬ জুন “রাঙামাটির দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো চট্টগ্রাম হাসপাতালে” ক্যাপশনের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

এছাড়াও, চট্টগ্রামের সিপ্লাস টিভি, ইন্ডিপেন্ডেন্ট ট টেলিভিশন, একাত্তর টেলিভিশন -এর ইউটিউব চ্যানেলেও প্রচারিত ভিডিও থেকে এটি রাঙামাটির দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য বলে জানা যায়।

বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ঘটনাটির বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও পায়ে তীব্র ব্যথা ও অবশভাব দেখা দেয়। ঘটনার পর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।”

অর্থাৎ, অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার ঘটনাকে বিএসএফের হাতে বিজিবি সদস্য মারধরের শিকার হয়েছেন দাবিতে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।

Topics:

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
বিভ্রান্তিকর
২৪ আগস্ট ২০২৬

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
মিথ্যা
২৪ আগস্ট ২০২৬

হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
২৩ আগস্ট ২০২৬

বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নামে ভুয়া স্ক্রিনশট প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য
ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে

ফ্যাক্ট চেক

অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে

১৫ জুন ২০২৬

<p>অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য
ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে
<br /></p>