| ফ্যাক্ট চেক | জাতীয়
ভারতে শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার দাবিতে প্রচার
১২ আগস্ট ২০২৬
মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার—এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছড়ানো ছবি বা ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। গত ৩ জুন ভারতের কোচবিহারে এক কণ্যাশিশুর দেহ উদ্ধার হয়। সে ঘটনার ভিডিওকে বাংলাদেশের মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর এক ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধারের দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবি/ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘BHORER SANGBAD NEWS’ নামের ইউটিউব চ্যানেলে ঘটনাটির বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, এটি ৩ জুন ভারতের কোচবিহারে পোয়াতুর কুঠি এলাকায় এক নাবালিকার মরদেহ উদ্ধারের ঘটনা।
পশ্চিমবঙ্গ-ভিত্তিক নিউজ পোর্টাল টিভি নাইনটিন বাংলার ওয়েবসাইটে ৪ জুন ‘পাট ক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি ভারতের কোচবিহারে পাটক্ষেত থেকে এক নাবালিকার নিথর দেহ উদ্ধারের ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম ভাস্কর এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতের কোচবিহারে এক নাবালিকার মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার’ দাবিতে ছড়ানো হয়েছে, যা মিথ্যা।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বাঁশখালিতে বন্যায় বসতি ডুবে যাওয়ার দৃশ্য দাবি করে এআই-সৃষ্ট ছবি প্রচার
এসএসসি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্র ফাঁস দাবিতে ২০২৪ সালের প্রশ্নপত্র প্রচার।
রমনা পার্কে নিরাপত্তা মহড়ার দৃশ্যকে ‘আতঙ্কবাদীর হামলা’ দাবি করে অপপ্রচার
জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে এখন টিভি'র নামে ছড়ানো ফটোকার্ডটি নকল
ফ্যাক্ট চেক