| ফ্যাক্ট চেক | জাতীয়
সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে ৩ জন হিন্দু নিহত হওয়ার দাবিটি মিথ্যা
১৬ আগস্ট ২০২৬
সম্প্রতি সীতাকুণ্ডে বোমা বিস্ফোরণে ৩ জন হিন্দু নিহত হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ জন শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে মুসলিমও রয়েছেন।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ১৪ আগস্ট ‘সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজ চলাকালে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৯’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, গত ১৪ আগস্ট সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ফেরদৌস স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় কাজ চলাকালে বিষাক্ত গ্যাস থেকে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়।
এছাড়াও, গত ১৪ আগস্ট মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান সমকালের ওয়েবসাইটে নিরাপত্তা ত্রুটিতে মামলার এক মাস পরই ফেরদৌস স্টিলে বিষাক্ত গ্যাসে ৯ মৃত্যু শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার
ঢাবি অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসের নামে ভুয়া বক্তব্য প্রচার
বৃদ্ধকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক