| ফ্যাক্ট চেক | ধর্মীয়
পুরোনো মিছিলের দৃশ্যকে বাংলাদেশে “পূজা বন্ধের দাবিতে সাম্প্রতিক মিছিল” দাবি করে প্রকাশ করেছে রিপাবলিক বাংলা
১৭ অক্টোবর ২০২৬
ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা একটি প্রতিবেদন (আর্কাইভ) দাবি করেছে, সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজা বন্ধের দাবিতে মুসলিমরা মিছিল করছেন। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রতিবেদনে দেখানো ভিডিওটি ২০২৪ সালের। সেই বছরের ২৪ সেপ্টেম্বরে রাজধানীর উত্তরায় মণ্ডপের স্থান পরিবর্তনের দাবিতে মিছিল করে স্থানীয় লোকজন। পরে সেনাবাহিনীর উদ্যোগে সকলের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠকে উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ চত্বরে দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত হয়। সেখানেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।
এই বিষয়ে অনুসন্ধানে Shimanta Das নামে ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরে একটি ভিডিও পাওয়া যায় এবং Debnath Gobinda নামে আরেকটি অ্যাকাউন্টে সেই বছরের ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত এক ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। এসব পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের মাঠে পূজা না করে পূজামণ্ডপ অন্যত্র সরানোর জন্য মিছিল হয়।
দৈনিক কালবেলা, বার্তাবাজার, ভয়েস অব আমেরিকাসহ একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সেই বছরে উত্তরা ১১ নম্বর সেক্টর ও পরে ১৩ নম্বর সেক্টরে দুর্গাপূজায় পূজামণ্ডপ নির্মাণ না করার দাবিতে মানববন্ধন ও মিছিল করেন স্থানীয় লোকজন। পরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর উদ্যোগে সকলের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠকে উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ চত্বরে দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত হয়।
অর্থাৎ, সম্প্রতি পূজা বন্ধের দাবিতে বাংলাদেশে মুসলিমরা মিছিল করেছেন এমন দাবি সত্য নয়।
Topics:
মুসলিম ব্যবসায়ীর কারখানায় অগ্নিকাণ্ডের পুরোনো ঘটনা, ছড়ানো হচ্ছে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়ার মিথ্যা দাবিতে
ভোলায় বিএনপির নেতা-কর্মীদের মন্দির ভাঙচুরের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০১৯ সালের লীগ আমলের
হাটহাজারীতে বৈদুতিক গোলযোগজনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বাংলাদেশে হিন্দু নিধন’ দাবি করে অপপ্রচার
মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ব্যক্তিগত বিবাদের জেরে নিহতকে সাম্প্রদায়িক শিকার বলে প্রচার
আহত মুসলিম নারীকে ধর্ষিত হিন্দু নারী দাবি করে অপপ্রচার
গফরগাঁওয়ে মসজিদে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বলে প্রচার
বিয়ে বাড়িতে চাঁদাবাজি্র ঘটনাকে ‘জিজিয়া কর’ হিসেবে প্রচার ভারতীয় গণমাধ্যমে
ফ্যাক্ট চেক