| অনুসন্ধান

ভিত্তিহীন ইস/রায়ে/লি অভিযোগ প্রচারে ব্যস্ত আ. লীগপন্থিরা

২৩ জুন ২০২৬

বাংলাদেশে হামাস ব্যাপক কর্মকাণ্ড চালাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে নিষিদ্ধ-ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মী ও দলটির অনলাইন অ্যাক্টিভিস্টরা।  

সম্প্রতি ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজারের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

গত ১৭ জুন ২০২৬ তারিখে এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেন, ইসরায়েল পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। তিনি অভিযোগ করেন, ৭ অক্টোবরের হামলার পর থেকে এই দেশগুলোতে হামাস-সংশ্লিষ্ট তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি, বরং স্বীকার করেছেন তাঁদের তথ্যগুলোর অনেকগুলোই সাধারণ মানুষের কাছে সহজলভ্য তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। 

ইসরায়েলি রাষ্ট্রদূত এমন মন্তব্য করার পর আওয়ামী লীগ ঘরানার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইউটিউব ভাষ্যকাররা বিভিন্ন কাল্পনিক দাবি সামনে আনছেন। তাঁরা কোনো দালিলিক প্রমাণ ছাড়াই এ অভিযোগকে পুঁজি করে সাবেক অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। বাংলাফ্যাক্ট এসব প্রচারণার ধরন ও নেপথ্যের ভাষ্য বিশ্লেষণ করে দেখেছে, এসব প্রচারণা চলছে বর্তমান বাংলাদেশ সরকারকে চরমপন্থীদের সহযোগী হিসেবে প্রমাণ করার জন্য।   

ড. ইউনূস ও হামাস নেতাদের গোপন বৈঠকের দাবি: বিতর্কিত সাংবাদিক ও সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাহউদ্দীন শোয়েব চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, ড. ইউনূস বাংলাদেশে হামাস নেতাদের ডেকে এনেছেন। বলা হচ্ছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আল মারকাজুল ইসলামীর একটি অনুষ্ঠানে খালেদ মিশাল ও খালেদ কুদ্দুমির মতো হামাস নেতারা উপস্থিত ছিলেন এবং ইউনূসের 'কিচেন ক্যাবিনেট'-এর সদস্যরা এ সম্পর্কে জানতেন। অথচ এই সফরের বা বৈঠকের কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা সরকারি রেকর্ড নেই। 

সাংবাদিক ও ভাষ্যকার নবনীতা চৌধুরীও তার এক ভিডিওতে এই অনুষ্ঠানের রেফারেন্স দেন। ভিডিওতে বলা হয়েছে যে, আল মারকাজুল ইসলামীর প্রয়াত নেতা মুফতি শহীদুল ইসলামের সাথে আল কায়েদার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল। তিনি আফগানিস্তান ও পাকিস্তানে গিয়ে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর হয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগে থেকেই খবর প্রকাশিত হয়েছে। 

তাঁরই আরেক ভিডিওতে সালাহউদ্দীন শোয়েব চৌধুরী দাবি করেন, “আমেরিকা বাংলাদেশে ব্যবসা করতে আসেনি, আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়তে এসেছে। সেই ঘাঁটি গাড়ার পূর্বপ্রস্তুতি, সেটা হলো হামাস। বাংলাদেশে উগ্রবাদের উত্থান যে ইউনূস জমানায় শুরু হয়েছে, তা এখনো বন্ধ হয়ে যায়নি, একইমাত্রায় চলছে। হয়ত বিএনপি সরকার ভাবছে, এই শক্তিটা সক্রিয় থাকলে আওয়ামী লীগের ফিরে আসাটা প্রতিহত হবে বা আসতে হবে না, কিন্তু আপনি এমন এক ফ্র্যাংকেনস্টাইন নিয়ে খেলছেন, সেই ফ্র্যাংকেনস্টাইনই আপনার সর্বনাশ করে দেবে।”  

সেনাবাহিনীতে মৌলবাদের অভিযোগ: ফজলুল বারীর মতো ভাষ্যকাররা দাবি করছেন যে, বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বে 'জঙ্গিবাদ' ঢুকে পড়েছে। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তিনি অভিযোগ করেছেন যে, বর্তমান সেনাপ্রধানের দাড়ি রাখা 'জামাতি' বা 'হিজবুত তাহরীর' আদর্শের লক্ষণ। তিনি এমনকি দাবি করেছেন যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হামাসের ঘাঁটি রয়েছে এবং সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রশিক্ষণ চলে। সেনাবহিনীকে জঙ্গি বা উগ্রবাদীদের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করার আওয়ামী অপচেষ্টা অবশ্য এটাই নতুন নয়। ইতোপূর্বে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউয়ের ২০০৮ সালের ১৯ নভেম্বরে সংখ্যায় “Stemming the Rise of Islamic Extremism in Bangladesh” শিরোনামের এক নিবন্ধে দাবি করেছিলেন যে, বাংলাদেশে সেনাবাহিনীর ভেতরে উগ্রবাদ ক্রমে বিস্তৃত হচ্ছে এবং প্রায় ৩৫ শতাংশ সেনা জঙ্গি। তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৩ সালে ২৫ আগস্টে এক অনুষ্ঠানে সজীব ওয়াজেদের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে একটি জঙ্গি দেশ হিসেবে পরিচিত করানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, “এটি একটি গভীর ষড়যন্ত্র।” 

সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা অবশ্য থেমে নেই। দৈনিক আজকের কণ্ঠ নামের আওয়ামীপন্থি এক ওয়েবসাইটে গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে কোনো তথ্য বা প্রমাণ ছাড়া দাবি করা হয়, “শিবির-ঘনিষ্ঠ সশস্ত্র ক্যাডার এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত হিজবুত তাহরির ও জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে সেনা পোশাক ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা সহজেই ‘জঙ্গি’ পরিচয় আড়াল করতে পারে।”

'জায়নবাদী-মার্কিন এক্সপেরিমেন্ট' তত্ত্ব: আওয়ামীঘেঁষা ভাষ্যকার এ বি এম সিরাজুল হোসেন তার এক ফেসবুক পোস্টে দাবি করেন, বর্তমান বাংলাদেশ সরকার হলো একটি 'জায়নবাদী-মার্কিন এক্সপেরিমেন্ট'। তিনি দাবি করেন, ভুয়া হাদিসের ভয় দেখিয়ে দেশ দখল করা হচ্ছে এবং ইসরায়েল আসলে দুই পক্ষেই নিজেদের লোক রেখেছে। এই ধরনের লজিক্যাল ফ্যালাসি ও ষড়যন্ত্র তত্ত্বের কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। 

আওয়ামী-সমর্থক এই ভাষ্যকারবৃন্দ ইসরায়েলি রাষ্ট্রদূতের কোনো তথ্যপ্রমাণহীন মন্তব্যকে পরম সত্য হিসেবে ধরে নিয়ে সেটিকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করছেন। যেখানে রাষ্ট্রদূত নিজেই বলছেন তাদের কাছে কেবল 'পাবলিকলি এভেইলেবল ইনফরমেশন' আছে, সেখানে এই ভাষ্যকাররা সরাসরি 'হামাসের ঘাঁটি' বা 'সেনাবাহিনীতে জঙ্গি' থাকার মতো ভয়ানক অভিযোগ তু্লেছেন। এটি কেবলই একটি সমন্বিত ন্যারেটিভ ক্যাম্পেইন, যার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান সরকারকে একটি 'চরমপন্থী বান্ধব' সরকার হিসেবে চিত্রিত করা।  

Topics:

বেনজীরের কাঁধে ২৭০টি গুম ও ১৬৫০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়
১৪ জুন ২০২৬

বেনজীরের কাঁধে ২৭০টি গুম ও ১৬৫০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়

ডিজিটাল ময়দানে পতিত ফ্যাসিস্টদের যৌন-আগ্রাসী আচরণ
১০ জুন ২০২৬

ডিজিটাল ময়দানে পতিত ফ্যাসিস্টদের যৌন-আগ্রাসী আচরণ

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত
২৪ এপ্রিল ২০২৬

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত

অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা
মিথ্যা
১২ এপ্রিল ২০২৬

অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার
২ এপ্রিল ২০২৬

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ভিত্তিহীন ইস/রায়ে/লি অভিযোগ প্রচারে ব্যস্ত আ. লীগপন্থিরা

অনুসন্ধান

ভিত্তিহীন ইস/রায়ে/লি অভিযোগ প্রচারে ব্যস্ত আ. লীগপন্থিরা

২৩ জুন ২০২৬

<p>ভিত্তিহীন ইস/রায়ে/লি অভিযোগ প্রচারে ব্যস্ত আ. লীগপন্থিরা
<br /></p>