| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
বৃদ্ধকে বিএনপি নেতার মারধরের দাবিতে ছড়ানো ভিডিওটি নেপালের
২৪ ফেব্রুয়ারি ২০২৬
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, গায়ে ধাক্কা লাগার কারণে বৃদ্ধকে মারধর করছেন বিএনপি নেতা।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি কোনো বিএনপি নেতা কর্তৃক বৃদ্ধকে মারধরের ঘটনা নয়, এমনকি ঘটনাটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, এটি নেপালের কাঠমান্ডুর একটি ঘটনার ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ১৭ ফেব্রুয়ারি ‘The Nepali Fever’ নামক ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি নেপালের কাঠমান্ডুর একটি সড়কে পথচারীকে মারধরের ঘটনা।
এছাড়াও, নেপালের অনলাইন নিউজ পোর্টাল ‘enewspolar’ ১৭ ফেব্রুয়ারি এই বিষয়ে একটি সংবাদ খঁজে পাওয়া। সংবাদটি থেকে জানা যায়, ঘটনাটি নেপালের কাঠমান্ডুতে এক পথচারীকে মারধরের দৃশ্য। পথচারীকে মারধরকারী ওই ব্যক্তির নাম পারশ বাম (৪২) এবং নেপাল পুলিশ তাকে গ্রেফতার করেছে।
নেপালের আরেক অনলাইন নিউজ পোর্টাল ‘nepalnews’ এ প্রচারিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
ভারতের পশ্চিমবঙ্গে নামাজে বিঘ্ন ঘটাচ্ছে হিন্দুরা– এমন দাবিতে ছড়ানো ভিডিওটি বারাণসীর সম্প্রীতির দৃশ্য
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
গুগল ম্যাপ থেকে সম্প্রতি ফিলি/স্তিনের মানচিত্র মুছে ফেলা হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর
আরটিভি ও জনকণ্ঠের ফটোকার্ড নকল করে প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার
ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার
ভারতের কন্টেন্ট ক্রিয়েটরদের নাটিকাকে বাস্তব দাবি করে গণমাধ্যমে প্রচার
ফ্যাক্ট চেক