| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে নেপালের ভিডিও প্রচার।
১৬ সেপ্টেম্বর ২০২৫
বিভ্রান্তিকর
সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গত কিছুদিন যাবত স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার তথ্য গণমাধ্যমে এসেছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এর প্রেক্ষিতে, গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গার সীমানা পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভকারীরা সার্কিট হাউসে অগ্নিসংযোগ করেছে বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি গতকাল ফরিদপুরের ভাঙ্গার সীমানা পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের কোনো ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি গত ৯ সেপ্টেম্বর নেপালে যুব-আন্দোলন চলাকালীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শর্মা অলির বাসভবনে বিক্ষোভকারীদের আগুন দেয়ার ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা Press Trust of India এর এক্স অ্যাকাউন্টে গত সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, নেপালে যুব-আন্দোলনের অভিমুখে সেদিন দেশটির প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগ করেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা কে.পি. শর্মা অলির বাসভবনে আগুন দেয়।
এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম সংস্থা Reuters এর ওয়েবসাইটে গত ৯ সেপ্টেম্বরে এই বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়, গত ৮ সেপ্টেম্বরে নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে যুব-আন্দোলনে ১৯ জন নিহত হন। পরদিন ৯ সেপ্টেম্বর তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সার্কিট হাউজ ভবন থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, গত ৯ সেপ্টেম্বর নেপালে যুব-আন্দোলন চলাকালীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শর্মা অলির বাসভবনে বিক্ষোভকারীদের আগুন দেওয়ার দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীরা সার্কিট হাউসে অগ্নিসংযোগ করেছে বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
Topics:
১০ সেপ্টেম্বর ২০২৬
এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
মিথ্যা
২২ জুলাই ২০২৬
বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
বিভ্রান্তিকর
২০ জুলাই ২০২৬
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
বিভ্রান্তিকর
৮ জুন ২০২৬
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মিথ্যা
বৃদ্ধকে বিএনপি নেতার মারধরের দাবিতে ছড়ানো ভিডিওটি নেপালের
বিভ্রান্তিকর
ট্রাম্পেট বাজিয়ে নামাজে বাধা দেওয়ার দাবি করে ছড়ানো
ভিডিওটি ভারতের নয়, চট্টগ্রামের রাউজানের
মিথ্যা
ইন্দোনেশিয়ার ভিডিও খাগড়াছড়ির বলে প্রচার
মিথ্যা
কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার
ফ্যাক্ট চেক