| ফ্যাক্ট চেক | জাতীয়

বিশ্বকাপে বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের বোরকা পরে খেলার ছবিটি এআই দিয়ে তৈরি

১৪ অক্টোবর ২০২৫

মিথ্যা

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর নিজেদের তৃতীয় ম্যাচে গত ১০ অক্টোবর নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে—সেই ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেটাররা বোরকা পরে মাঠে খেলেছিল।

পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, এটি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের স্কোরকার্ড। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান। টার্গেট ছিল ২২৮ রান। 

তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে। 

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজে গত ১০ অক্টোবরে প্রকাশিত একই রানের মুহূর্তের একটি ভিডিও পাওয়া যায়। সেখানে দেখা যায়, বাংলাদেশের ক্রিকেটাররা জার্সি পরে খেলছেন। সেসময় কাউকে বোরকা পরে খেলতে দেখা যায়নি। 

এছাড়া, পর্যবেক্ষণে ছবিটির ডানদিকের নিচে ‘Gemini’–এর লোগো দেখা যায়। ‘Gemini’ হলো গুগলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল, যার সাহায্যে লেখা থেকে ছবি তৈরি করা যায়।

অর্থাৎ, আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে গত ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বোরকা পরে মাঠে খেলার দাবিটি মিথ্যা এবং একই দাবি করে ছড়ানো ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি।

তথ্যসূত্র: আইসিসি

Topics:

ধর্মের কারণে নয়, ট্রাকচাপায় নিহত হয়েছেন শান্ত সাহা
মিথ্যা
১০ মার্চ ২০২৬

ধর্মের কারণে নয়, ট্রাকচাপায় নিহত হয়েছেন শান্ত সাহা

বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার
মিথ্যা
৮ মার্চ ২০২৬

বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার

১০ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
মিথ্যা
২৬ ফেব্রুয়ারি ২০২৬

১০ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬

অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার

দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডকে কখনো বিএনপি আবার কখনো জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার
বিভ্রান্তিকর
১৯ ফেব্রুয়ারি ২০২৬

দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডকে কখনো বিএনপি আবার কখনো জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিশ্বকাপে বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের বোরকা পরে খেলার ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্ট চেক